মেয়র মামদানি ও শেকার কৃষ্ণানের মা—সহ শাহানা হানিফের শাড়ি নিয়ে || সিটি হলে চলছে শাড়ির প্রদর্শনী
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির প্রথম মিউজিয়ম নিউইয়র্ক হিস্টরিক্যালে শাড়ির প্রদর্শনী শেষে সিটি কাউন্সিলম্যান শেকার কৃষ্ণান এবং জোহরান মামদানি সেই শাড়ির প্রদর্শনী নিয়ে এলেন সিটি হলে। তাদের সাথে আছেন সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ। এই প্রদর্শনীতে শাহানা হানিফের নিজের শাড়িসহ শেকার কৃষ্ণানের মা ড. ললিতা কৃষ্ণান এবং মেয়র জোহরান মামদানির মা মিরা নায়ারের শাড়ি প্রদর্শিত হচ্ছে। উল্লেখ্য মেয়র মামদানি ও কাউন্সিলসদস্য কৃষ্ণান দুজনই ভারতীয় বংশোদ্ভুত আর শাহানা হানিফ বাংলাদেশী বংশোদ্ভুত। সিটি হলে দক্ষিণ এশীয় সংস্কৃতির উপকরণ তুলে ধরার উদ্দেশে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
নিউইয়র্ক হিস্টরিক্যালে শাড়ির প্রদর্শনী হয় ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকে এ বছর ২৬ এপ্রিল পর্যন্ত। এই শড়ি প্রদর্শনী কিউরেটিং করেন সেন্টার ফর উইমেন’স হিস্টরির সাবেক কিউরেটোরিয়াল স্কলার সালোনি ভাসন এবং সেন্টার ফর উইমেন’স হিস্টরির ডিরেক্টর এ্যানা ড্যানজিগার হলপেরিন।
সিটি হলে এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে শাড়ি পরেন কাউন্সিসদস্য শাহানা হানিফ, ড. ললিতা কৃষ্ণান ও বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার। নিউইয়র্ক সিটি হলে বর্তমানে দক্ষিণ এশীয় বংশোদ্ভুত তিনজন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। তারা এই শাড়ি প্রদর্শনীর মধ্য দিয়ে সিটি হলের সংস্কৃতিতে যে ডাইভারসিটি তা প্রমাণ করলেন।
কাউন্সিলসদস্য শেকার কৃষ্ণান এই প্রদর্শনী উপলক্ষে বলেন, দক্ষিণ এশীয় ইমিগ্রান্টদের যে ডায়াসপোরা তা ব্যাপক ও শক্তিশালী। অথচ এই ডাইভার্স সংস্কৃতির কথা সেভাবে উচ্চারিত হয় না।
শেকার কৃষ্ণান বলেন, সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়ার পিছনে আমার মায়ের অবদান অনস্বীকার্য। আজ আমি অত্যন্ত আপ্লুত যে আমার মায়ের শাড়ি আমি সিটি হলে প্রদর্শনীতে অন্তভুর্ক্ত করতে পেরেছি।
মেয়র মামদানি বলেন, আমার মা প্রায় বলেন, আমরা যদি আমাদের নিজেদের গল্প না বলি, অন্য কেউ বলবে না। নিউইয়র্ক সিটির গল্প বলতে গেলে দক্ষিণ এশীয় নারীদের অবদানের কথা বলতে হবে। সিটি হলে শাড়ির প্রদর্শনী সেই গল্পেরই একটি অংশ।
তিনি বলেন, ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ শিরোনামের প্রদর্শনী কেবলমাত্র গার্মেন্টএর ইতিহাস নয়, এর ইতিহাস কয়েক শতাব্দী ব্যাপি বিস্তৃত। এর ইতিহাসের সাথে দক্ষিণ এশীয় নারীদের ডাইনামিক স্টোরি জড়িয়ে আছে।
সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনী শুরু হয়েছে ২১ অক্টোবর। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। যারা প্রদর্শনী দেখতে যেতে আগ্রহী তারা হুপ.মড়া ভিজিট করে এনওয়াইসি ডিজাইনে গিয়ে ট্যুর রিজার্ভ করতে পারেন।
