শিল্পাঙ্গনের মিউজিকেল নাইটে || গান গেয়ে মুগ্ধ করলেন ইমন চক্রবর্তী

বাঙালী প্রতিবেদনঃ নানা গানে পারদশীর্ সংগীত শিল্পী ইমন চত্রবতীর্র সোল্ড আউট শো হয়ে গেল গত রবিবার জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে। ইমন চক্রবতীর্ মিউজিকেল নাইট নামের এই অনুষ্ঠানটির আয়োজক ছিল লংআইল্যান্ডভিত্তিক সেন্টার ফর বাংলা ক্রিয়েটিভ ওয়ার্কস ইনকএর প্রতিষ্ঠান শিল্পাংগন। মূলত শিল্পাংগনের সংস্কৃতিচর্চার এক দশক পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক দেরিতে শুরু হলেও এই সংগীত সন্ধ্যায় গান ছাড়া আর কিছুই ছিল না। শুরুতেই স্বাগত জানান শিল্পাংগনের ড. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাদিয়া খন্দকার।

ইমন চক্রবতীর্ প্রার্থনা সংগীত গাইতে গাইতে মঞ্চে এসে বিরতি ছাড়াই একটানা ১৬টি গান গেয়ে শোনান। তার মধ্যে ছিল সোহাগ চাঁদ বদনী ধনি, গগন হরকরার আমার একলা নিতাইএর সাথে মিলিয়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে, লালনের সব লোকে কয় লালন কি জাত সংসারে, হাছন রাজার নিশা লাগিল রে, বাঁকা দু’নয়নে নিশা, পল রবসনের গানের মুখ গেয়ে চলে যান ভূপেন হাজারিকার বিস্তীর্ণ দু’পারের অজ¯্র মানুষের হাহাকার শুনে তে, মেদিনীপুর আর বাকুরার গান দিয়ে শুরু করে ভূপেন হাজারিকার আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় গানে, রবীন্দ্রসংগীত আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে আমি দেখতে তোমায় পাইনি, বাংলাদেশের ছবির গান সাদা সাদা কালা কালা, নজরুলসংগীত সৃজন ছন্দে নাচে আনন্দে, অতুল প্রসাদের একা মোর গানের তরী ভসিয়েছিলাম নয়ন জলে, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা ও সিনেমার গান তুমি যারে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো।

শেষে শিল্পীকে শিল্পাংগনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডা. আমর আশরাফসহ শিল্পীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তার হাতে একটি জামদানি শাড়ি উপহার তুলে দেন ডা. সামিনা আশরাফ। ইমন চক্রবতীর্র হাতে ন্যাসাউ কাউন্টি এক্সিকিউটিভের অফিসের পক্ষ থেকে একটি সাইটেশন তুলে দেয়া হয় এবং সকলে মিলে তাকে উত্তরীয় পরিয়ে দেন।

শিল্পাংগন দুই ঘন্টা দেরিতে অনুষ্ঠান শুরু করলেও দর্শকরা ধৈর্যহারা হওয়ার আগেই ইমন চক্রবতীর্ মঞ্চে আসার পরে তাদের ক্ষোভ প্রশমিত হয়। শেষ পর্যন্ত শিল্পাংগন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ায় প্রশংসিত হয়। ইমন চক্রবতীর্র গানের সাথে সংগত করেন তার সাথে আসা শিল্পী দল। তারা হলেন বাঁশিতে দীপ মুখর্জি, ল্যাটিন পারকাসনে রামকৃষ্ণ দাশ, খমক বাদ্যকার ও বেস গিটারে শোভন মুখার্জি, ড্রামে বাচ্চু।

এই অনুষ্ঠানে সংগীত পচিালক ছিলেন ইমনের স্বামী নীলাঞ্জন দাস।

শব্দ নিয়ন্ত্রণে ছিল পিংক নয়েজ।

Related Posts