নিউইয়র্কের কম্যুনিটি—বান্ধব প্রার্থীদের ভোট প্রত্যাশা || মঙ্গলবার গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন
বাঙালী প্রতিবেদনঃ শনিবার ও রবিবার আগাম ভোট প্রদানের শেষ দুই দিন। গত সপ্তাহে শনিবার থেকে নিউইয়র্কে আগাম ভোট শুরু হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার আগাম ভোটে ভোট প্রদান করেছেন সর্বাধিক সংখ্যক মানুষ। আগামী ৩ নভেম্বর মূল ভোটের দিন। নিউইয়র্কে ভোটকেন্দ্র খুলবে সকাল ৬টায়। আর একটানা ভোট প্রদান করা যাবে রাত ৯টা পর্যন্ত।
ভোটের দিন কোনো সরকারি ছুটি থাকে না। কেবল স্কুল বন্ধ থাকে। ইন—পারসন ক্লাস হয় না। সকল শিক্ষার্থীর জন্য ভাচুর্য়াল ক্লাস হবে বলে স্কুল ক্যালেন্ডার থেকে জানা গেছে।
এ বছর ইউএস হাউজের ৪৩৫টি আসনেই ভোট হচ্ছে। নিউইয়র্কে বাংলাদেশ কম্যুনিটির বন্ধু হিসাবে পরিচিত যেসব কংগ্রেস সদস্য নির্বাচন করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গ্রেস মেং, গ্রেগরি মিকস, আলেকজাান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ব্র্যাড ল্যান্ডার, টম সোয়াজি, হাকিম জেফরি, ইভেট ক্লার্ক।
গভর্নর পদে নির্বাচন করছেন বর্তমান গভর্নর ক্যাথি হকুল, তার রানিং মেট লিউটেনান্ট গভর্নর এড্রিয়েন এডামস, এটর্নি জেনারেল পদে লেটিশিয়া জেমস, কম্পট্রলার পদে থমাস ডিনেপোলি।
স্টেট সিনেটর পদে রবার্ট জ্যাকসন, হোজে সেরানো, লুইস সেপুলভেডা, গুস্তাভো রিভেরা, ন্যাথালিয়া ফার্নান্ডেজ, জামাল বেইলি, জোসেফ এডাবো, জুলিয়া সালাজার, রোক্সেন পারসাদ, কেভিন পারকার, টবি এ্যান স্ট্যাভিস্কি, জেসিকা গনজালেজ রোহাস, লিরয় কমরি, জন সি. ল্যু।
স্টেট এসেম্বলি সদস্য প্রার্থী ক্যারিন্স রিজ, ডেভিড উইপ্রিন, নিলি রোজিক, এডওয়ার্ড ব্রনস্টাইন, এলিসিয়া হাইন্ডম্যান, ক্যাটালিনা ক্রুজ।
নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে বাংলায় সার্ভিস দেয়া হবে। ব্যালটে বাংলা থাকবে। যেসব ভোটকেন্দ্রে বাংলায় সার্ভিস থাকবে না সেখানে একজন কম ইংরেজি জানা ব্যক্তি সাথে যে কাউকে নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন।
যারা জানতে চান তাদের নিকটস্থ ভোটকেন্দ্রের ঠিকানা তারা ভিজিট করতে পারেন াড়ঃব.হুপ অথবা হুপাড়ঃবং.ড়ৎম ওয়েবসাইট।
