স্নাপ ও মেডিকেইড পেতে অনলাইনে সার্ভিস চালু মেয়রের

বাঙালী প্রতিবেদনঃ এথনিক মিডিয়ার সাথে এক রাউন্ডটেবিলে মেয়র জোহরান মামদানি ফেডারেল সরকারের নতুন নীতিমালার বিভিন্ন শর্তের কারণে স্নাপ ও মেডিকেইড বেনিফিট পাওয়া থেকে বঞ্চিতদের অনলাইনে সহায়তা দেয়ার লক্ষ্যে অনলাইন সার্ভিস রিসোর্স ওয়েবপেজ উদ্বোধনের ঘোষণা দেন। এই ওয়েবপেজের ঠিকানা ঘণঈ.মড়া/ড়িৎশৎঁষবং। এই সাইটে স্নাপ ও মেডিকেইড বেনিফিট পাওয়ায় যত বিপত্তির কথা ফেডারেল সরকার উল্লেখ করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আছে। সেই সাথে বেনিফিট পেতে সেইসব প্রতিবন্ধকতা থেকে রেহাই পেতে প্রাপকদের কী করণীয় সে বিষয়েও পরামর্শ দেয়া হয়েছে।

এই ওয়েবসাইটে স্নাপ ও মেডিকেইড বঞ্চিত ব্যক্তিদের বেশ কিছু প্রশ্ন করা হবে, সেসব প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন বেনিফিট প্রাপকের বয়স, কাজের অবস্থা, শিক্ষা এবং তাদের নিজ নিজ পরিস্থিতি। ওয়েবসাইটই জানিয়ে দেবে তাদের করণীয় কী, বেনিফিট পাওয়ার জন্য তারা কোয়ালিফাই করেন কিনা, অথবা বেনিফিট পাওয়ার জন্য অতিরিক্ত আর কী করা প্রয়োজন।

এই ওয়েবসাইট নিউইয়র্কারদের স্নাপ ও মেডিকেইড হটলাইনের সাথে কানেক্ট করা সহ ফুড ব্যাংক, জব বোর্ড, ভলান্টিয়ারিং করার জন্য অনুমোদিত প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবার সাইট ঘণঈ ঈধৎব এর সাথেও সরাসরি কানেক্ট করবে। যারা স্নাপ বা মেডিকেইড বেনিফিট হারিয়েছেন, তারা কোয়ালিফাই না করলে কমমূল্যে অথবা বিনামূল্যে কিভাবে স্বাস্থ্যসেবা পেতে পারেন নিউইয়র্ক সিটির হেলথ এন্ড হসপিটালসএর এনওয়াইসি কেয়ার প্রোগ্রামে তাও জানা যাবে। এমন কি নিকটস্থ কোথায় খাদ্য সহায়তা পাওয়া যাবে তার তথ্যও।

এই রাউন্ডটেবিলে ডেপুটি মেয়র ফর হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস ড. হেলেন আরটিগা, নিউইয়র্ক সিটির হেলথ কমিশনার ড. এলিস্টার এফ. মার্টিন, সোশাল সার্ভিসেসের কমিশনার এরিন ড্যালটন উপস্থিত ছিলেন।

Related Posts