সিটি এন্ড স্টেটের প্রফেশনাল ওয়ার্কফোর্সে || বাংলাদেশী—আমেরিকান শাকিল খানের নাম
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটি এন্ড স্টেট স্টেটের ১০০ প্রফেশনাল ওয়ার্কফোর্সের একটি তালিকা প্রকাশ করেছে ‘হু ইজ হু ইন প্রফেশনাল এন্ড এডভাইজরি সার্ভিসেস’ শিরোনামে। এই তালিকায় বাংলাদেশী—আমেরিকান তরুণ শাকিল খান অন্তভুর্ক্ত হয়েছেন। শাকিল খান ব্রংক্সের মোশোলু মন্টিফিয়োরি কম্যুনিটি সেন্টারের চিফ ফিনান্সিয়াল এন্ড এডমিনিস্ট্রেটিভ অফিসার। এই প্রতিষ্ঠানটি ৮০ বছরের পুরনো ব্রংক্স সেটলমেন্ট হাউজ। তারা বছরে প্রায় ৫০,০০০ মানুষের জন্য সেবা দেয়। সরকারি এবং নন—প্রফিট প্রতিষ্ঠানে এক দশকেরও বেশি সময় কাজের অভিজ্ঞতার কারণে মোশোলু মন্টিফিয়োরি কম্যুনিটি সেন্টার তাকে হায়ার করে। শাকিল খান অডিট করা ছাড়াও গ্রান্ট কমপ্লায়ান্স ও একাউন্টিং সিস্টেমস ইন্টিগ্রেশন করে থাকেন। মোশোলু মন্টিফিয়োরিতে তিনি আর্থিক অবকাঠামো শক্তিশালী করা ছাড়াও আর্লি চাইল্ডহুড পর্যায়কে সমর্থন, বয়স্ক শিক্ষা ও ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টসহ ওয়েলনেস প্রোগ্রামকে বিস্তৃত করেছেন তার সুযোগ্য নেতৃত্বে।
