আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯৫

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

ড. দুলাল কর

টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি করপাস ক্রিস্টির কলেজ অব ইঞ্জিনিয়ারিংএর ডিপার্টমেন্ট অব কম্পু্যটিং সাইন্সের এসোসিয়েট প্রফেসর ও ডিপার্টমেন্ট চেয়ার ড. দুলাল কর। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কম্পু্যটার সাইন্সে বিএসসি ইং ও এমএসসি ইং করেন। এরপর নর্থ ডেকোটার ফারগো’র স্টেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংএ এমএস ও পিএইচডি করেন।

প্রফেসর রতন ধর

সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক কিউনির ইয়র্ক কলেজের আর্থ এন্ড ফিজিক্যাল সাইন্সেসের প্রফেসর এবং চেয়ার ড. রতন ধর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে কেমিস্ট্রিতে বিএস এবং ১৯৯১ সালে অর্গানিক কেমিস্ট্রিতে এমএস করেন। ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে আর্থ এন্ড এনভার্নমেন্টাল সাইন্সে এমফিল এবং ২০০৬ সালে একই বিষয়ে সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। তিনি ইয়র্ক কলেজে প্রফেসর হিসাবে শিক্ষকতা করছেন ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে। তবে ইয়র্ক কলেজে যোগ দেন ২০০৮ সালে এ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে।

প্রফেসর শাকিল কায়েস

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ইউম্যাস’র লাওয়েল ক্যাম্পাসের ইকোনমিক্সের প্রফেসর ড. শাকিল কায়েস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে বি.এস. করেন। এরপর একই বিষয়ে এম.এস. করেন ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইন থেকে। পরে একই ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি করেন।

Related Posts