নিউইয়র্ক সিটিতে সন্দেহজনক ব্যক্তির || সেলফোনে ঢোকার ডিভাইস নিয়ে বিতর্ক
বাঙালী প্রতিবেদনঃ এই ডিভাইসটি আগে ব্যবহৃত হতো কেবলমাত্র মিলিটারির প্রয়োজনে। এখন তা ব্যবহৃত হচ্ছে গ্রেট বৃটেন, ক্যানাডা ও আমেরিকার বিভিন্ন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে। ডিভাইসটির নাম স্টিংগ্রে। এই ডিভাইস দিয়ে সন্দেহভাজন ব্যক্তির সেল ফোনে ঢুকে নজরদারি করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান চাইলে সন্দেহভাজন ব্যক্তির সেলুলার সাির্র্ভস রিমোটের মাধ্যমে ডিসকানেক্ট করে দিয়ে তার ফোনে ঢুকে পড়ে ড্যাটা সংগ্রহ করতে পারবে।
ডেইলি নিউজ বৃহস্পতিবার বলছে, ঐদিন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এই স্টিংগ্রে ডিভাইস ব্যবহার করলে তিনি সমর্থন করবেন কিনা। উত্তরে তিনি জনান, এই বিতর্কিত ইসরাইলি টেক কোম্পানির প্রযুক্তি যা কিনা সন্দেহভাজন ব্যক্তির সেলফোনকে টার্গেট করতে পারে, তা মামদানি প্রশাসনের ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। ডেইলি নিউজ বলছে এই সেলফোন টার্গেট করার প্রযুক্তি ব্যবহারের কথা যখন ফাঁস হয়, তখন মেয়রের সমর্থক এবং মানবাধিবার গ্রুপসমূহ তার ওপর চাপ সৃষ্টি করে যাতে তিনি এই ডিভাইস ব্যবহার করার অনুমতি না দেন। ডেইলি নিউজ বলছে, ইসরাইলি কোম্পানির কাছ থেকে না কিনলেও এনওয়াইপিডি অন্য কোনো কোম্পানির কাছ থেকে একই ধরনের ডিভাইস কেনার চেষ্টা করছে।
মেয়র মামদানি বলেন, আমরা যে কোনো টেকনোলজি কিনি না কেন, আমরা প্রথমেই নিউইয়র্কবাসীর প্রাথমিক ও মৌলিক যে অধিকার তা রক্ষার কথা চিন্তা করি। সেই সাথে আমাদের মাথায় থাকে জনগণের নিরাপত্তার বিষয়টিও।
তবে তিনি জানান, স্টেট সিনেটর ব্রিসপোর্ট একটি বিল তুলেছেন সিনেটে, যেখানে নিউইয়র্ক স্টেটে উক্ত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।
