নিউইয়র্ক সিটি মেয়রের নিজস্ব কর্মসূচীতে || স্নাপ গ্রহিতারা ৪০% বেশি অর্থ পাবেন

বাঙালী প্রতিবেদনঃ মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার একটি সুখবর দিলেন নিউইয়র্ক সিটিতে যারা স্নাপ বেনিফিট পান তাদের জন্য। ফেডারেল সরকার যখন দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের জন্য দেয়া এই বেনিফিট সংকুচিত করতে নানা উদ্যোগ নিচ্ছে, তখন মেয়র বললেন, স্নাপ বেনিফিট গ্রহণকারীরা যদি তার ঘোষিত ‘হেলথ বাকস’ কর্মসূচীতে ফার্মার্স মার্কেট বা ফার্ম স্ট্যান্ড থেকে কেনাকাটা করে, তারা ৪০% বেশি অর্থ পাবেন। এই কর্মসূচী শুরু হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে।

তিনি কর্মসূচীটি ব্যাখ্যা করে বলেন, যদি কেউ ২ ডলার খরচ করে, তাহলে তাদের প্রতিদিনের ব্যয়ের সীমা ১০ থেকে ১৪ ডলার করা হবে। এই কর্মসূচীতে অংশগ্রহণকারীদের কুপন দেয়া হবে। তারা এই কুপন দিয়ে ফ্রেশ ফলমূল ও ভেজিটেবল কিনতে পারবে। এই কুপন গ্রহণ করবে নিউইয়র্ক সিটির শতাধিক ফার্মার্স মার্কেট ও ফার্ম স্ট্যান্ড। এর জন্য মেয়র ২০২৭ সালে প্রায় ২.৩ মিলিয়ন ডলার প্রদান করবেন স্নাপ বেনিফিট গ্রহিতাদের জন্য। স্নাপ বেনিফিট গ্রহণকারীরা ছাড়াও এই অর্থে লাভবান হবেন উক্ত ফার্মার্স মার্কেট ও ফার্ম স্ট্যান্ডের মালিক ও ভেন্ডররা।

মেয়রের অফিস থেকে পাঠানো উক্ত খবরে আরো বলা হয়েছে, এর বাইরেও সিটির হেলথ ডিপার্টমেন্ট কম্যুনিটির ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলোতেও কম্যুনিটি মেম্বারদের ইনসেনটিভ হিসাবে হেলথ বাকস কর্মসূচীর অর্থ প্রদান করবে যা তারা নিউট্রিশন বিষয়ক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সম্পর্কিত কর্মসূচীতে ব্যয় করবে।

Related Posts