ঘড়ির কাঁটা মিলিয়ে নিন
বাঙালী প্রতিবেদনঃ শনিবার দিবাগত রাত ২টায় অর্থাৎ রবিবার ভোরে আমেরিকার সময় পরিবর্তন হবে। ১ ঘন্টা পিছিয়ে যাবে। ফলে ঘড়ির কাঁটা যখন রাত ২টায় ছোঁবে, তখন রাত ১টায় সেট করতে হবে। গত ৮ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেয়া হয়েছিল দিনের আলো বেশিক্ষণ ধরে রাখার জন্য। রবিবার সকাল থেকে তা পূর্বের অবস্থায় ফিরে যাবে। ফলে সূর্যোদয় হবে এক ঘন্টা আগে। সূর্যাস্তও হবে এত ঘন্টা আগে।
রবিবার নিউইয়র্কে যখন দুপুর ১২টা, বাংলাদেশে তখন দিবাগত রাত ১১টা। অর্থাৎ নিউইয়র্কের চেয়ে সময়ের তারতম্য হবে ১১ ঘন্টা।
