‘দ্য ইউনুস ফাইলস’ বই’র প্রকাশনা অনুষ্ঠিত

নিউইয়র্কঃ আলোচিত গ্রšজ্যাকসন  জ্যাকসন হাইটসের জুইশ সেন্টােও অনুষ্ঠিত হলো ‘দ্য ইউনুস ফাইলস: আনমাস্কিং আ ফেক সেইন্ট’—এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। নালন্দা প্রকাশনী প্রকাশিত এই গ্রন্থটির প্রকাশনা উৎসব ঘিরে নিউইয়র্কের সাহিত্য ও রাজনীতি সচেতন বাঙালি সমাজে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। গত ২৩ অক্টোবর বিকেলে জুইশ সেন্টারে প্রবাসী বাঙালি সুধীজন, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়।

আমিনুল হক পলাশ এবং প্রবীর বিধান রচিত এ গ্রন্থটিতে ড. মুহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বলয়ে গড়ে ওঠা ভাবমূর্তি, তাঁর কাজকর্ম এবং তাঁর বিভিন্ন ভূমিকার আড়ালের নানা তথ্য বিস্তারিত বিশ্লেষণ সহকারে তুলে ধরা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আলোচকগণ বইটির বৈচিত্র্যময় অধ্যায় এবং সামাজিক ও রাজনৈতিক প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। বক্তারা তাঁদের বক্তব্যে ড. ইউনুসের কর্মকান্ডের অন্তরালে লুকিয়ে থাকা বাস্তব চিত্র এবং কীভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপিত একটি অবয়বের আড়ালে ভিন্ন সত্য বিরাজ করে, তা এই বইয়ের বিভিন্ন তথ্যের সূত্র ধরে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেন।

প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাজুল ইমাম। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কবি ও বিশ্লেষক হাসানআল আব্দুল্লাহ। তিনি বইয়ের ভেতর থেকে বিভিন্ন উল্লেখযোগ্য অংশ তুলে ধরে বলেন, ইউনুস বাংলাদেশের শুধু স্থিতিশীলতাই বিনষ্ট করেনি, দেশটাকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। 

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ইউনুস আমলে মুক্তিযোদ্ধাদের প্রতি অবহেলা, অপমান ও নির্যাতনের নানা দিক তুলে ধরেন। আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর এবং মোহাম্মদ আলী সিদ্দিকী ইউনুসের নেতিবাচক চিন্তাচেতনার কথা যৌক্তিক ব্যাখ্যাসহ উপস্থাপন করেন। অনলাইনে যুক্ত হয়ে বইটি লেখার যৌক্তিকতা ও নিজস্ব উপলব্ধির কথা তুলে ধরেন গ্রন্থটির অন্যতম লেখক আমিনুল হক পলাশ।

গ্রন্থটির বিষয়বস্তু, সারসংক্ষেপ ও সমকালীন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যাপিকা হোসনে আরা বেগম। লেখক ও শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী বলেন, একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ শুনে যে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সাতই মার্চের দিবসটি নিষিদ্ধ করেছে স্বাধীনতা বিরোধী ইউনুস। সাংবাদিক ও লেখক শিব্বীর আহমেদ ইউনুসের অতীত কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা বইয়ের ভেতরের বিভিন্ন অধ্যায় ধরে বিশ্লেষণাত্মক আলোচনা করেন।

অনুষ্ঠানের আয়োজক প্রকাশনা প্রতিষ্ঠান ‘নালন্দা’র পক্ষে প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কবি ও গল্পকার নাজনীন সীমনের পরিচালনায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, তথ্যভিত্তিক গবেষণামূলক এই গ্রন্থটি বিশ্বজুড়ে পাঠকদের মনে সত্য অনুসন্ধানের নতুন খোরাক জোগাবে এবং সমকালীন ইতিহাস ও রাজনীতির নানা জটিল প্রশ্ন অনুধাবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related Posts