এনওয়াইসি গ্রোসারিতে পণ্যসামগ্রী বিক্রি হবে ৩০% কম দামে

বাঙালী প্রতিবেদনঃ কর্মসূচীর নামএনওয়াইসি গ্রোসারিসঃ রেসিপি ফর এ্যাফোর্ডেবিলিটি মেয়র জোহরান মামদানির নির্বাচনী প্রতিশ্রম্নতি ছিল তিনি নির্বাচিত হলে ডিসকাউন্ট মূল্যের গ্রোসারি খুলবেন। মেয়র জানালেন, ৫টি বরোতে একটি করে এই ধরনের গ্রোসারি খোলা হবে। সেখানে ৩০% কম মূল্যে ফ্রেশ শাকসবজি, ফলমূল, গোস্ত এবং সিফুড বিক্রি হবে। তালিকায় থাকবে ডেইরি প্রোডাক্ট এবং ফ্রোজেন ফুডও।

খবরে বলা হয়েছে এই ডিসকাউন্ট সকলের জন্য প্রযোজ্য হবে। এইসব ডিসকাউন্ট মূল্যের গ্রোসারি সুপার শপে কেনাকাটার জন্য কোনো ইনকাম শো করতে হবে না। বলা হয়েছে বর্তমানের এই উচ্চমূল্যের সময়ে এইসব গ্রোসারি থেকে কেনাকাটা করলে মাসে গড়ে ৯০ ডলার এবং বছরে সেই হিসাবে প্রায় ,০০০ ডলার সাশ্রয় হবে।

প্রসঙ্গে মেয়র মামদানি বলেন, প্রতি সপ্তাহে নিউইয়র্ক সিটির মানুষ গ্রোসারি করতে যাওয়ার আগে ভাবে, এবার বুঝি জিনিসপত্রের দাম কম হবে। কিন্তু বারবার তারা হোঁচট খায়, দেখে আগের সপ্তাহের চেয়ে দাম বেশি। তিনি বলেন, গ্রোসারি করতে যাওয়া এখন অনেকটা দুঃস্বপ্নের মত।

এক জরিপে ধরা পড়েছে নিউইয়র্ক সিটির প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রোসারি সামগ্রীর মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন। আর ৪০ শতাংশ মানুষ হিমশিম খাচ্ছে।

বলা হয়েছে, আগামী বছর নিউইয়র্ক সিটির প্রথম মিউনিসিপ্যাল গ্রোসারি খোলা হবে ব্রংক্সের হান্টস পয়েন্টে। এরপর পর্যায়ক্রমে অন্য চার বরোতে।

Related Posts