কারসিট, এলার্জির ট্যাবলেট, ক্যানড স্যুপ ও লেটুসসহ ৩১৮,০০০ বিএমডব্লু্য গাড়ি রিকল
বাঙালী প্রতিবেদনঃ ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এফডিএ, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সিডিসি, কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশন এবং ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশনের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে গত সপ্তাহে জীবনের জন্য হুমকিস্বরূপ ওষুধে এলার্জিক রিয়েকশনের জন্য, চাইল্ড কার সিট এবং স্যালমনেলো ভাইরাস আক্রান্ত বিপুল পরিমাণ ডিমসহ ফ্রুট পুরি পাউচ, ক্যানড স্যুপ, লেটুস এবং কয়েকটি মডেলের ৩১৮,০০০টি বিএমডব্লু্য গাড়ি রিকল করা হয়েছে।
· খবরে বলা হয়েছে, ইউনিক ফার্মাসিউটিকেলের সেট্রিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট রিকল করা হয়েছে। এইসব এ্যান্টিহিস্টামিন ট্যাবলেটের রং পরিবর্তন হয়ে যাওয়া দেখে ফার্মেসি টেকনিশিয়ানরা সতর্কতা দেন।
· ইভেন ফ্লো কোম্পানির তৈরি রিও বাই রিভলভ৩৬০ ইনফ্যান্ট এন্ড চাইল্ড কার সিটের ৫৯,৬৬১ পিস রিকল করা হয়েছে। কারণ এইসব কারসিটের হেডরেস্ট ঠিকমত কাজ না করায় শিশুদের জখম হওয়ার আশংকা রয়েছে।
· এমি’স কিচেনের ১৮৪,০০০ ক্যান স্যুপ রিকল করা হয়েছে। কারণ এইসব ক্যানের টেনে খোলার পদ্ধতিতে ডিফেক্ট থাকায় ভিতরের স্যুপ খাওয়ার উপযোগী নেই। এছাড়াও একই কোম্পানির ১৫,৩৫০ কেস অর্গানিক লেনটিল স্যুপও রিকল করা হয়েছে।
· ১৬ লক্ষ ডজন বিভিন্ন নামের ও ব্রান্ডের ডিম রিকল করা হয়েছে। কারণ এই লটের ডিমে স্যালমনেলা ভাইরাস শনাক্ত করা হয়েছে। মিডওয়েস্ট পোলট্রি সার্ভিস এই ডিমের পরিবেশক।
· এফডিএ বলেছে দেশজুড়ে আইসবার্গ লেটুসের যে রিকল তা বলবত থাকবে পরবতীর্ নির্দেশ না দেয়া পর্যন্ত। এই লেটুস দীর্ঘস্থায়ী ডায়ারিয়ার কারণ বলে জানিয়েছে সিডিসি।
· ৩১৮,০০০টি বিএমডব্লু্য গাড়ি রিকল করা হয়েছে এইসব গাড়ি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুন ধরে যাওয়ার আশংকায়। এই বিএমডব্লু্য গাড়ির মেক ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত। এই গাড়িগুলো হলোঃ
· 2022-2025 BMW 2 Series coupes
· 2021-2025 BMW X4 SUVs
· 2021-2024 BMW X3 SUVs
· 2021-2023 BMW 5 Series sedans
· 2022-2026 BMW Z4 sports cars
· 2023-2024 BMW 3 Series sedans
· 2023-2024 BMW 4 Series coupes, convertibles and Gran Coupes
· 2023-2024 Toyota Supra sports cars
The X3 accounts for the largest share of the recall, with about 210,750 vehicles affected.
