বাংলাদেশীসহ টিএলসি পুলিশের ২২ ক্যাডেটের গ্রাজুয়েশন সম্পন্ন

বাঙালী প্রতিবেদনঃ গত মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন টিএলসির ক্যাডেটদের ২২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে টিএলসি পুলিশ হিসাবে গ্রাজুয়েশন হলো। ২২ জন ক্যাডেট পুলিশ হিসাবে গ্রাজুয়েশন করেন। এর মধ্যে বাংলাদেশী বংশোদ্ভুতও আছেন।

টিএলসি কমিশনার মিদোরি ভালডিভিয়া গ্রাজুয়েটদের প্রশংসা করেন এবং নিউইয়র্ক সিটিতে তারা ট্যাক্সিচালকদের নিরাপত্তা দেয়া থেকে শুরু করে অনেক লাইসেন্সবিহীনদের শনাক্ত করার কাজ দক্ষতার সাথে সম্পন্ন করছেন। টিএলসির ডেপুটি কমিশনার ইরা গোল্ডাপার বলেন, যারা টিএলসি পুলিশ হলেন, তারা সাবেক ট্যাক্সিচালক। তারা বিভিন্ন ভাষায় কথা বলেন। এইসব ভাষার মধ্যে রয়েছে স্প্যানিশ, ক্রিওল, বাংলা সহ অন্যান্য।

এই গ্রাজুয়েশন অনুষ্ঠানে বাংলাদেশীসহ বেশ কয়েকজন টিএলসি পুলিশকে সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়। বিশেষ করে এনবিএ বাস্কেটবলে নিকস চ্যাম্পিয়ন হওয়ার পর নিউইয়র্ক সিটিতে যে আনন্দ উল্লাস হয়, তার সুযোগ নিয়ে কয়েকজন দুবৃর্ত্ত যে তান্ডব চালায় তা প্রতিহত করতে টিএলসি পুলিশ ব্যাপক ভূমিকা রাখে। এছাড়াও ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালে জেএফকে এয়ারপোর্টে কিছু ভুইফোঁড় ট্যাক্সিচালক নিয়ম ভেঙে টুরিস্টদের কাছ থেকে ভাড়া হিসাবে বেশি অর্থ আদায়ের ঘটনাও নিয়ন্ত্রণ করেন তারা।

Related Posts