নিউইয়র্কে মূলধারায় তিন অনুষ্ঠানে কবিতা পড়লেন মনিজা রহমান

আকবর হায়দার কিরনঃ সেন্ট্রাল পার্কে আমেরিকান লিটল ম্যাগ দ্য ব্রাঞ্চেস আয়োজিত কবিতা পাঠের আসরে এবং গভর্নর্স আইল্যান্ডের নিউইয়র্ক পোয়েট্রি ফেস্টিভ্যালে কবিতা পাঠের পরপোয়েট্রি এ্যাট সানিসাইড আর্টস রিডিং এন্ড ওপেন মাইক’— ফিচারড পোয়েট হিসাবে মনিজা রহমান কবিতা পড়লেন। ওপেন মাইকের পাশাপাশি তিনজন নির্বাচিত কবিকে ফিচারড পোয়েট হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা ১৫ মিনিট স্বরচিত কবিতা পাঠ করেন এবং শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন তাঁদের সাহিত্যভাবনা। গত জুলাই ফিচারড পোয়েট ছিলেন কবি মনিজা রহমান, নিক এনজি এবং জেন ম্যাকব্রাইড। 

অনুষ্ঠানে মনিজা রহমান পাঠ করেন পাঁচটি কবিতাডযু ঘবাবৎ ঊহফ টঢ় এড়রহম অহুযিবৎব, অহড়ঃযবৎ উধৎশহবংং, উৎধভঃ ড়ভ গরংংরহম ঘড়ঃরপব, ঙৎহরঃযড়ষড়মু এবং ঞযব ঝঃড়ৎু ড়ভ ঃযব ঝধঁহধ জড়ড়স। মনিজা রহমান কবিতা পাঠের শুরুতে এবং কবিতা পড়ার ফাঁকে কবিতা লেখার প্রেক্ষাপট তার প্যাশনের কথা তুলে ধরেন।

কবিতা পাঠ শেষে বিভিন্ন দেশের কবি, লেখক সাহিত্যপ্রেমীরা মনিজা রহমানের কবিতার বিষয়বস্তু, ভাষার গভীরতা এবং শিল্পিত উপস্থাপনার প্রশংসা করেন। অনেকেই তাঁর কবিতায় ব্যক্তিগত অভিজ্ঞতা সার্বজনীন মানবিক অনুভূতির মেলবন্ধনকে বিশেষভাবে উল্লেখ করেন। 

উল্লেখ্য, মনিজা রহমান নিউইয়র্কে প্রতিমাসেই মূলধারার সাহিত্য অনুষ্ঠানে যোগ দেন এবং কবিতা পাঠ করেন। সেই সাথে বাংলাদেশসহ নিউইয়র্কের বাংলা ভাষার কাগজের সাহিত্য পাতায় এবং ইংরেজি লিটল ম্যাগে কবিতা লিখছেন।

Related Posts