৪৪৪,৭২৪ জনের এসাইলাম কেস বাতিল করে || সরাসরি ডিপোর্ট করার নির্দেশ

বাঙালী প্রতিবেদনঃ গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন বিষয়ে আরো কঠোর নতুন কর্মসূচী শুরু করেছে। এই কর্মসূচীতে লক্ষ লক্ষ এসাইলাম প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি ডিপোর্ট করা হবে। বুধবার এই খবরটি গুরুত্বের সাথে ছেপেছে ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, বর্তমানে আমেরিকার বিভিন্ন ইমিগ্রেশন আদালতে ১৪ লক্ষ এসাইলাম কেস ঝুলে আছে সিদ্ধান্তহীনতায়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অন্তভুর্ক্ত ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এইসব মামলা পরিচালনা করে। হোমল্যান্ড সিকিউরিটির বরাত দিয়ে পোস্ট বলছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অতীতে এসাইলাম প্রার্থী যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যাদের বিরুদ্ধে কখনো ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগ ছিল না, তারা এসাইলাম অফিসারদের কাছে আশ্রয় চেয়ে আবেদন করত। যদি তাদের আবেদন প্রত্যাখ্যান হতো, তাহলে অফিসাররা ডিপোর্টেশনের জন্য আদালতে পাঠাতো। ফলে শুরু হতো রিমুভাল প্রসিডিংস। এসাইলাম প্রার্থীরা এই রিমুভাল প্রসিডিংস বাতিলের জন্য আদালতে আবেদন করতে পারত। যাকে আদালতের ভাষায় বলা হয়ক্যানসেলেশন অব রিমুভাল প্রসিডিংস অনেক ক্ষেত্রে এই প্রসিডিংস ক্যানসেল করে তাদের এসাইলাম মঞ্জুর করা হতো।

মঙ্গলবার জারি করা নতুন নিয়মে ৪৪৪,৭২৪টি মামলা সরাসরি জাস্টিস ডিপার্টমেন্টের একজন ইমিগ্রেশন জজের কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প অফিসিয়ালি জজদের হাতে ক্ষমতা দিয়েছেন, তারা যে কোনো মামলা ডিসমিস করে দিতে পারে কোনো শুনানি ছাড়াই। ফলে ইমিগ্রেশন এটর্নিরা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, বিপুল সংখ্যক এসাইলাম প্রার্থীকে সরাসরি ডিপোর্ট করা হবে। প্রশাসনের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, এই ডিপোর্টেশন জরুরী, কারণ এসাইলাম সিস্টেম সংকটের মুখোমুখি।

ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ডিরেক্টর জোসেফ বি. এডলো বলেন, যারা সত্যিই নিজ দেশে নির্যাতনের শিকার এমন ব্যক্তিদের রক্ষার জন্য আমেরিকার এসাইলাম সিস্টেম। কিন্তু অন্যরা আইনের ফাঁক গলিয়ে এসাইলাম সিস্টেমের সুবিধা গ্রহণ করতে চায় বিভিন্ন পন্থায়।

ওয়াশিংটন পোস্ট বলছে, আরো প্রায় ৪০০,০০০ পেন্ডিং এসাইলাম কেস ইউএসসিআইএস ডিপোর্টেশনের প্রসিডিংসে পাঠাবে। এদের অনেকেই এক বছরের কিছু বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে এসে এসাইলামের জন্য আবেদন করেছে।

Related Posts