প্রকৃতির নিবিড় আচঁলে হয়ে গেল || চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা
নিউইয়র্কঃ নিউইয়র্কের অদূরে মনোরম চেস্টনাট রিজের থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে দুই দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসার এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি এ আয়োজনের উদ্যোগ নেয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার পাশাপাশি অটিজম স্পেকট্রামে থাকা তরুণ—তরুণীদের সৃজনশীল বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সবুজ প্রকৃতিবেষ্টিত পরিবেশে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেন অ্যান্ড্রু সেঞ্চেজ, সামিনা খন্দকার ও প্রথম চক্রবর্তী। তাঁদের সম্মিলিত কণ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কনভেনর গিয়ানামেলার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব।
এ বছরের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ি’। এই বিষয়কে কেন্দ্র করেই সাজানো হয় পুরো আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের এমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. মোস্তফা সারওয়ার। প্রখ্যাত কবি সুবোধ সরকার শাড়ির ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শাড়ি শুধু একটি পরিধেয় বস্ত্র নয়; এটি হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি এবং সর্বোপরি নারীর আনন্দ—বেদনা, স্বপ্ন ও সংগ্রামের এক অনন্য প্রতীক।’ তাঁর বিখ্যাত ‘শাড়ি’ কবিতাটি আবৃত্তি করেন পারভীন সুলতানা। সম্মেলনের সভাপতি, কবি মোহাম্মদ নূরুল হুদা শাড়ির বৌদ্ধিক সম্পদ এবং এর বৈশ্বিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, গায়ানা, ডোমিনিকান রিপাবলিক ও তুরস্কসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীদের পদচারণায় পুরো আয়োজন মুখর হয়ে ওঠে।
আয়োজক ড. ধনঞ্জয় সাহা বলেন, সাহিত্যচর্চার জন্য যেমন প্রয়োজন সুস্থ ও সৃজনশীল পরিবেশ, তেমনি সৃজনশীল মনন গড়ে তুলতে দরকার স্বাস্থ্যকর জীবনযাপন। এ বিষয়ে আলোচনা করেন ডা. দীপা সাহা ও নাসির শিকদার। তাঁরা তেলবিহীন রান্না, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও দৌড়ানোর উপকারিতা তুলে ধরেন। ডা. দীপা সাহা সুস্থ জীবনচর্চার মাধ্যমে ইতিবাচক চিন্তা ও সৃজনশীল লেখালেখির মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও তুর্কি ভাষায় কবিতা, গল্প ও ছড়া উপস্থাপিত হয়। ড. ধনঞ্জয় সাহা তাঁর উদ্ভাবিত ‘ছড়াবিতা’Ñছড়া ও কবিতার সমন্বয়ে গড়ে ওঠা নতুন সাহিত্যধারা সম্পর্কে আলোচনা করেন। তাঁর একটি ‘ছড়াবিতা’ পাঠ করেন ইসরাত বুখারি।
মেলা প্রাংগনে ছিল অটিস্টিক যুবক—যুবতীদের শিল্পকর্ম প্রদর্শনী এবং বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অটিজম স্পেকট্রামে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন লেখকদের পরিবেশনা এবং তাদের শিল্পকর্ম প্রদর্শনী। সৌখিন শিল্পী ইনজা পিয়ের লমবার্ডোর শিল্পকর্মও দর্শকদের প্রশংসা কুড়ায়। এ পর্বে জন কার্লোস উডি গাথরি গান গেয়ে শোনান।
এছাড়া অনুষ্ঠিত হয় লাইভ ক্রিয়েটিভ রাইটিং প্রতিযোগিতা। প্রথম স্থান অর্জন করেন ডা. কৌশিক কর। আবৃত্তি করেন টিটানিয়া গুপ্তা, দ্বীপ নারায়ণ গুপ্তা, খালেদ মিঠু, নিলুফার জারিন, পারভীন সুলতানা, সংঘমিত্রা ব্যানার্জি, অশ্বিনী প্রসাদ এবং সারেঙ্গি শিল্পী উস্তাদ কামাল সাবরি।
গল্প ও কবিতা পাঠ করেন ডা. তপতী রায়, বেনজির সিকদার, মোহাম্মদ কাইউম, রফিকুল ইসলাম, বনানী সিনহা, খালেদ সরফুদ্দীন, আইজ্যাক স্টেইনবার্গ, কমোলিকা পান্ডে, ইফফাত আরা, ড. মোহাম্মদ মাসুম, ড. মল্লিকা ধর প্রমুখ। এছাড়াও কবিতা পাঠ করেন ফারহানা ইলিয়াস তুলি, রকল্যান্ড পোয়েট গ্রুপের শেরিল লার্নার এবং তুরস্কের কবি মুরাতনিমিত। স্প্যানিশ ও ইংরেজিতে গল্প পাঠ করেন আইরিস তেহেদাস ও লুজ কুয়েভাস। ভ্রমণকাহিনী পাঠ করেন সুলতানা ইসমত আরা। লেখক ও কমিউনিটি লিডার ড. দিলীপ নাথ গত বছরের রকল্যান্ড রিট্রিট ও বইমেলার সাফল্য এবং এর সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে বাংলা ও পাশ্চাত্য সাহিত্যের পারস্পরিক প্রভাব ও উৎকর্ষ নিয়ে আলোচনা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন কবি ফকির ইলিয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক হুমায়ুন কবির ঢালী, শাহ জে. চৌধুরী, এবং বরেণ্য সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। তাঁদেরকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
রিট্রিটের অংশ হিসেবে ছিল ফরেস্ট হাইক, যোগব্যায়াম, সাঁতার, ক্যাম্পিং, ফার্ম ট্যুর এবং প্রকৃতির সান্নিধ্যে বিশ্রামের বিশেষ আয়োজন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. মোহাম্মদ মাসুম। তিনি তাঁর ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেন। পরে ডা. অনিমিতা সাহা ‘অন্ধকার থেকে আলোয়’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন।
নিউইয়র্কে পরিকল্পিত শাড়ি জাদুঘরের সহ—প্রতিষ্ঠাতা ড. অশ্বিনী প্রসাদ শাড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে পুরোনো, ঐতিহ্যবাহী শাড়ি দানের আহ্বান জানান।
সমাপনী পর্বে বিভিন্ন সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পূর্ব—পশ্চিমের সাংস্কৃতিক মেলবন্ধন এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্য ইওখঝ অধিৎফ ২০২৬ প্রদান করা হয় ড. মোস্তফা সারওয়ারকে। ডা. অবনীভূষণ চৌধুরী আবৃত্তি পুরস্কার লাভ করেন অশ্বিনী প্রসাদ (ইংরেজি) ও বাংলা কবিতা আবৃত্তির পুরস্কার লাভ করেন কিশোরী অদ্রিতা দাস এবং কবিতায় বীণাপাণি সাহা সাহিত্য পুরস্কার অর্জন করেন বেনজির সিকদার।
এ বছর প্রথমবারের মতো প্রবর্তন করা হয় ইওখঝ ডৎরঃবৎং—রহ—জবংরফবহপব অধিৎফ। এ সম্মাননা লাভ করেন কবি সুবোধ সরকার এবং কবি মোহাম্মদ নূরুল হুদা।
সমাপনী বক্তব্য দেন সম্মেলনের চেয়ারম্যান কবি মোহাম্মদ নূরুল হুদা ও কনভেনর গিয়ানামেলা। ধন্যবাদ জ্ঞাপন করেন ড. ধনঞ্জয় সাহা। অনুষ্ঠান শেষে পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে পুদিনা গাছের চারা বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির।
