নিউ আমেরিকান ভোটার্স এসোসিয়েশন নাভা’র || আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউইয়র্কঃ কুইন্সভিত্তিক ভোটাধিকার বিষয়ক অধিকার সচেতনতামূলক সংগঠন নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন (ঘঅঠঅ) আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৩০ জুলাই ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় তাদের ১৯তম বার্ষিক পুরস্কার ও ডিনার গালা আয়োজন করে।
গালা অনুষ্ঠানে কমিউনিটির প্রতি অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। লেখক, বিজ্ঞানী ও সমাজসেবী ড. ধনঞ্জয় সাহা এবং সিনিয়র ট্যাক্স অ্যাটর্নি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ইন্ডিয়া হোমের প্রেসিডেন্ট মি. মুকুন্দ মেহতা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয় শ্রমিক নেতা লোকাল ১০১০—এর ভাইস প্রেসিডেন্ট লওয়েল বার্টন এবং লোকাল ১১৮২—এর প্রেসিডেন্ট আলেকজান্ডার সাদিককে, পাশাপাশি গ্রামারসি সার্জারি গ্রুপের সিইও িঅস্টিন চেং—কে। পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয় সুপ্রিম কোর্ট জাস্টিস এডউইন আই. নোভিলো, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ভেটেরান্স সার্ভিসেসের কমিশনার ইয়েসেনিয়া মাতাকে।
কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, সিনেটর জন সি. ল্যু, অ্যাসেম্বলি সদস্য এডওয়ার্ড ব্রনস্টেইন, ডেভিড ওয়েপ্রিন, মিশেল সি. সোলেজ ও স্টিভেন রাগা এবং কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজসহ বেশ কয়েকজন নির্বাচিত কর্মকর্তা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মেলিন্ডা কাটজ নাভা—র নতুন বোর্ডকে শপথবাক্য পাঠ করান। নাভা—ও বাই—ল’স এবং নিউইয়র্ক স্টেটের চার্টার অনুযায়ী যেসব কর্মকর্তা শপথ গ্রহণ করেনÑ
প্রেসিডেন্ট দীপা নাথ, এক্সিকিউটিভ ডিরেক্টর তাইবা আহমদ এবং ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান, দিলরাজ বাচ্চু ও বরিন্দর সিং, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাসি সিনেমা, লিগ্যাল কাউন্সেল নরেশ গেহি, মিডিয়া ও প্রেস ভেরোনিকা স্পেন্সার, পলিটিক্যাল ডিরেক্টর গ্যারি এল. ইয়াং, কম্পট্রোলার সুবল দেবনাথ, ইভেন্ট/রেকর্ডিং সেক্রেটারি লিন্ডা রামপারতাব, কমিউনিটি অর্গানাইজিং ডিরেক্টর রিচার্ড লিন, মেম্বারশিপ সেক্রেটারি নীল ত্রিবেদী, ইয়ুথ অর্গানাইজার রশ্মিকা চক্রবর্তী এবং সুচনা দে, চেয়ারম্যান অব দ্য বোর্ড ড. হরি শুক্লা। বোর্ড অব ডিরেক্টরস— দিলীপ নাথ, রোকেয়া গ্রান্ট, চাক মোহন, জিনি পারসাদ, লারা গ্রেগরি, সাইফুল্লাহ ভূঁইয়া, শ্যাম কারকি, অমর দয়াল, নবরাজ কে.সি, এবং শেইমি জ্যাকব।
খ্যাতনামা হিপ—হপ শিল্পী পিটার ওয়ায়ানে ন্যাশনাল এ্যানথেম পরিবেশন করেন এবং গান গেয়ে শোনান। তরুণ শিল্পী রানি সারা পারসাদ এবং অক্ষথা নাগাথিপান নৃত্য পরিবেশন করেন। ব্যবসায়ী নেতা শেখ গালিব রহমান এবং শাহ নওয়াজকে বিশেষ স্বীকৃতি সনদ প্রদান করা হয়।
এ বছরের গালা আহ্বায়ক ছিলেন লিন্ডা রামপারতাব, তাইবা আহমদ এবং গ্যারি ইয়াং। লিন্ডা রামপারতাব মাস্টার অব সেরিমনি হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যাটর্নি নরেশ গেহি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রেসিডেন্ট দীপা নাথের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তির।
