আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে || সীরাত কনভেনশন ১৬ আগস্ট রবিবার

নিউইয়র্ক (ইউএনএ) আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে বিগত বছরগুলোর মতো এবছরও নিউইয়র্কে আন্তর্জাতিক সীরাত কনভেনশন২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ আগস্ট রবিবার জ্যামাইকার অঙ্গন পার্টি হলে বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কনভেনশনের কর্মকান্ড চলবে। এবারের কনভেনশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে— ‘মুহাম্মদ (সা:) বিশ্ব শান্তি সামাজিক ন্যায়বিচারের আদর্শ কনভেনশনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের আলেমওলামাগণ ওয়াজ করবেন। নতুন প্রজন্মের জন্য থাকবে বিশেষ আয়োজন। এতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত নতুন প্রজন্মের স্কলারগণ ইংরেজিতে বক্তব্য রাখবেন। হযরত মুহাম্মদ (সা:) এর অনুসারী সকলকে সপরিবারে কনভেনশনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

আন্তর্জাতিক সীরাত কনভেনশন২০২৬ উপলক্ষে বুধবার বাদ আসর জ্যামাইকার অঙ্গন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেএমসির ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ সহ অন্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম। লিখিত স্বাগত বক্তব্যে কনভেনশনের বিস্তারিত তুলে ধরেন মুফতি আব্দুল মালেক। এছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ আল আজহারী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঞ্জুরুল করীম আবু তাহের। 

বিভিন্ন মিডিয়ার সম্পাদক সাংবাদিকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান। 

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, মহানবী (সা:)—এর জীবন আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করার প্রয়াস, সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় বিচার মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, বিভিন্ন জাতি, ভাষা সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পারিক শ্রদ্ধা সৌহার্দ্য বৃদ্ধি এবং আমেরিকায় বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে নৈতিক, আধ্যাত্মিক ধমীর্য় মূল্যবোধে উদ্বুদ্ধ করাই সীরাত কনভেনশনের মূল লক্ষ্য উদ্দেশ্য। 

কনভেনশনে দেশবিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম, ইসলামী গবেষক চিন্তাবিদগণ উপস্থিত থেকে রাসুলুল্লাহ (সা:) এর জীবন, মানব কল্যাণ, নৈতিকতা, পরিবার, শিক্ষা, সামাজিক ন্যায়  বিচার বিশ্বশান্তি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। 

সংবাদ সম্মেলনে আয়োজকরা আরো জানান, কনভেনশনে কোন ফান্ড রেইজ করা হবে না। মহানবী প্রেমিকদের স্বেচ্ছা প্রণোদিত উদ্যোগে এই কনভেনশনের অয়োজন করা হচ্ছে। তবে কনভেনশন সফল করতে অঙ্গন পার্টি হলের কর্ণধার মোহাম্মদ হোসেন ইশতিয়াক বিশেষ ভূমিকা রাখছেন।

সবশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলনা মির্জা আবু জাফর বেগ।

Related Posts