গণহারে ডিপোর্টেশনের দায়ভার || প্রতি ট্যাক্সদাতার মাথায় ৩,০৮৫ ডলার

বাঙালী প্রতিবেদনঃ বর্তমান প্রশাসনের গণহারে ডিপোর্টেশন আইনের কারণে কেবলমাত্র নিউইয়র্ক স্টেটের ট্যাক্সদাতাদের মাথাপিছু অবদান ,০৮৫ ডলার। অর্থাৎ মোট ২১. বিলিয়ন ডলার। আমেরিকার শ্রমজীবী মানুষের থিংক ট্যাংক হিসাবে পরিচিত ইকোনমিক পলিসি ইন্সটিটিউটের সর্বশেষ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আর পুরো যুক্তরাষ্ট্রের ট্যাক্সদাতাদের মাথায় গিয়ে পড়েছে গড়ে ,৩৫৮ ডলার।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের রিপাবলিকান ট্যাক্স এন্ড স্পেন্ডিং মেগাবিল বর্তমান প্রশাসনকে এই ক্ষমতা দিয়েছে, যাতে তারা গণহারে ডিপোর্টেশনের জন্য উক্ত অর্থ ব্যয় করতে সক্ষম হয়। আরো ব্রেকডাউন করে গবেষণায় দেখানো হয়েছে নিউইয়র্ক সিটির ট্যাক্সদাতাদের মাথাপিছু এই ব্যয়ভারের দায় পড়েছে ,৫৪৪ ডলার। হিসাবে মোট .৮১ বিলিয়ন ডলার।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, শুধু আর্থিক দায়ভার গিয়ে পড়ছে আমেরিকার আপামর ট্যক্সদাতাদের ওপর তাই নয়, এর প্রভাব পড়ছে প্রতিটি স্কুল শিক্ষার্থীর মনে। এই প্রভাব তাদের মনে সুদূরপ্রসারী ক্ষত তৈরি করবে। বর্তমানে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ৩১৯,৮১৮ শিক্ষার্থী ডিপোর্টেশনের ঝুঁকিতে রয়েছে বলে বলা হয়েছে। এই সংখ্যা লসএঞ্জেলেসের পাবলিক স্কুলে ২২৪,৫০৮, শিকাগোর পাবলিক স্কুলে ১০৭,৫৫২, হিউস্টনের ৬৩,৯২৬, ডালাসের ৫৩,৪২২।

গবেষণায় উঠে এসেছে, গণহারে ডিপের্টেশনের কারণে আমেরিকায় জন্ম নেয়া সিটিজেনদের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে .%এ। ২০২৪ সালে বাইডেন প্রশাসনের আমলে এই হার ছিল .% অথচ নির্বাচনী ক্যাম্পেইনে ডোনাল্ড ট্রাম্প জে ডি ভ্যান্স বলেছিলেন, ম্যাস ডিপোর্টেশন এবং ইমিগ্রেশন ক্র্যাকডাউন আমেরিকান সিটিজেনদের কর্মসংস্থান বাড়াবে। কারণ ইমিগ্রান্টরা আমেরিকানদের কাজ নিয়ে নিচ্ছে।

Related Posts