ইমিগ্রান্টদের আইনি সহায়তা দিতে নিউইয়র্ক সিটির হটলাইন চালু

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির মেয়রের অফিস অব ইমিগ্রান্ট এ্যাফেয়ার্স ইমিগ্রান্টদের জন্যইমিগ্রেশন লেগাল সাপোর্ট হটলাইনচালুর ঘোষণা দিল। সাপ্তাহিক বাঙালীতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিটির ইমিগ্রান্টরা যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যায় আইনি সহায়তা চাইলে হটলাইনে সেই সহায়তা দেয়া হবে। এই হটলাইনে কথাবার্তা নিরাপদ এবং গোপনীয় বলে জানানো হয়েছে।

মেয়র জোহরান মামদানি প্রসঙ্গে বলেন, নিউইয়র্ক সিটিতে মানুষ শতাধিক ভাষায় কথা বলে। আমাদের ইমিগ্রেশন লেগাল সাপোর্ট হটলাইন প্রয়োজনে তাদের সকলকে সংযুক্ত করবে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন। তিনি বলেন, মাসে আমরা সরাসরি আমাদের কম্যুনিটির কাছে লেগাল সাপোর্ট বা আইনি সহায়তা পৌঁছে দিচ্ছি ১৭টি ভাষায়।

নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন এফেয়ার্স কমিশনার ফাইজা আলি বলেন, এই সংকটকালে নিউইয়র্কবাসী যখন ইমিগ্রেশন ইনফোর্সমেন্টের চ্যালেঞ্জের সম্মুখীন, আমাদের সিটি তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

হটলাইনের ফোন নম্বর ৮০০৩৫৪০৩৬৫। এই হটলাইনে কথা বলার সময়সূচি হলোঃ সোমবার বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা। মঙ্গলবার, বৃহস্পতিবার শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা। কেবলমাত্র মাসের শেষ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা।

এই সার্ভিসে যে ১৭টি ভাষা অন্তভুর্ক্ত করা হয়েছে, তার মধ্যে বাংলা নেই।

Related Posts