ইউএস ওপেন টেনিসের ফ্যান-উইক আগামী ২৩ থেকে ২৯ আগস্ট

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির সাংবাৎসরিক আন্তর্জাতিক স্পোর্টস হলো একমাত্র ইউএস ওপেন টেনিস। পৃথিবীর বিভিন্ন দেশে যতগুলো গ্রান্ডস্লাম হয়, ইউএস ওপেনই বছরের শেষ। আগামী ৩০ আগস্ট বছরের ইউএস ওপেন শুরু হবে। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। কুইন্সের ফ্লাশিং মেডো করোনা পার্কে অবস্থিত টেনিস কমপ্লেক্সে এই খেলা দেখতে আসবেন বিভিন্ন দেশ থেকে হাজারো খেলাপ্রিয় মানুষ।

তবে এর এক সপ্তাহ আগে টেনিস কমপ্লেক্সের আর্থার এ্যাশ স্টেডিয়ামে গ্রান্ড স্ট্যান্ডে ছোট ছোট ছেলেমেয়েদের জন্য কিডস ডে এবং ফ্যান উইক শুরু হবে ২৩ আগস্ট। এবারই প্রথম ফ্যান উইক আয়োজিত হবে সপ্তাহব্যাপি। ফ্যান উইকে যোগ দিতে কোনো টিকিট লাগবে না। তবে সকল প্রাপ্তবয়স্কের জন্য পাস প্রয়োজন। এই ফ্রি পাস আগেই সংগ্রহ করতে হবে।

ইউএস ওপেন টেনিস থেকে সাপ্তাহিক বাঙালীকে জানানো হয়েছে, যারা ফ্যান উইকে যোগ দিয়ে খেলা দেখতে চান কিংবা অন্যান্য আইটেম উপভোগ করতে চান, বিনামূল্যে ফ্রি পাস পেতে ভিজিট করতে পারেন  usopen.org/en_us/about/us_open_fan_week.htm

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিমের কোয়ালিফাইং মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপ হবে ২৪ আগস্ট সোমবার। গ্রান্ড স্ট্যান্ডে এই গেমও বিনামূল্যে দেখা যাবে।

ইউএস ওপেনের পুরো ফিক্সচার পেতে বা টিকিটের তথ্য পেতে ভিজিট করা যেতে পােও usopen.org

Related Posts