লেবু পানি খেলে কিডনির পাথর গলে যায়?

ডা. সজল আশফাক: অনেকের ধারণা, নিয়মিত লেবুপানি খেলে কিডনির পাথর গলে যায়। কিন্তু এমন দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিডনির পাথর শরীরের ভেতরে থাকে, আর লেবুর রস পান করার পর সেটি সরাসরি পাথরের ওপর গিয়েগলিয়েদেয় না।

লেবুতে রয়েছে সাইট্রেট (পরঃৎধঃব), যা বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট পাথর হওয়ার ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। সাইট্রেট প্রস্রাবে ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে নতুন পাথর তৈরি হওয়ার আশংকা কমায় এবং ছোট স্ফটিকগুলোকে বড় পাথরে পরিণত হতে বাধা দেয়। অর্থাৎ, লেবুপানি বিদ্যমান পাথর গলায় না; তবে কিছু মানুষের ক্ষেত্রে নতুন পাথর প্রতিরোধে সহায়ক হতে পারে।

এছাড়া লেবুতে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি সাপ্লিমেন্ট (যেমন প্রতিদিন ,০০০,০০০ মি.গ্রা. বা তার বেশি) দীর্ঘদিন গ্রহণ করলে কিছু মানুষের শরীরে অক্সালেটের পরিমাণ বাড়তে পারে, যা ক্যালসিয়াম অক্সালেট পাথরের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। তবে স্বাভাবিক পরিমাণে লেবুপানি পান করলে সাধারণত এই ঝুঁকি থাকে না।

তাই কিডনির পাথরের চিকিৎসা হিসেবে লেবুপানির ওপর নির্ভর না করে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত।

Related Posts