রবিবার জ্যাকসন হাইটসে সাউথ এশিয়ান প্যারেড
নিউইয়র্কঃ নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বাংলাদেশ সোসাইটি আয়োজিত এ প্যারেডের প্রস্তুতি সভায় আয়োজক কমিটি প্যারেড সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠিকে এক সুতোয় গাঁথতে আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের আয়োজন করা হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলী, প্যারেডের মেম্বার সেক্রেটারি মোহাম্মদ আলম নমি, কমিউনিটি এক্টিভিস্ট রিয়েলটর নূরুল আজিম, আকতার হোসেন, আব্দুর রহিম হাওলাদার, শাহনাজ বেগম, আকবর হায়দার কিরন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মাকসুদুল হক চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, জায়েদ, নেপালি কমিউনিটি এক্টিভিস্ট মেরিনাসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক, জেলা ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্যারেডের প্রধান সমন্বয়কারী শাহ শহিদুল হক।
আয়োজকরা জানান, আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে এই বর্ণাঢ্য এ প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা। বিভিন্ন দেশের কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আয়োজন নিয়ে তাদের পরামর্শ নেয়া হচ্ছে। তাদের দেশের মানুষজনের উপস্থিতির ওপর জোর দেওয়া হচ্ছে। প্রস্তুতি সভাও প্রতিটি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। (এনওয়াই কাগজ.কম)
