গ্রিসের উপকূলে ৭২ বাংলাদেশি ইমিগ্রান্ট উদ্ধার

মিডল ইস্ট মনিটরঃ লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো দুই শতাধিক ইমিগ্রান্টকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত ৭২ জন বাংলাদেশী রয়েছেন।

গ্রিসের স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির স্থানীয় দৈনিকদেমোক্রাতিয়াজানায়, লিবিয়া উপকূল থেকে রওনা হয়ে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ ইমিগ্রান্ট দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছান। অল্প সময়ে এত ব্যক্তির আসায় স্থানীয় কর্তৃপক্ষ আশ্রয়কেন্দ্রগুলোতে চাপ সৃষ্টি হয়েছে।

আকাশপথে নজরদারিতে ধরা পড়ার পর ইয়েরাপেত্রার দক্ষিণপূর্ব এলাকা থেকে ৪০ ইমিগ্রান্টবাহী একটি ট্রলার উদ্ধার করে কোস্টগার্ড। পরে তাঁদের বন্দরে নিয়ে প্রাথমিক পরিচয়পত্র যাচাই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এর আগে ১১২ ইমিগ্রান্টকে নিয়ে আরও দুটি নৌকা গ্রিক উপকূলে এসে পৌঁছায়। এর মধ্যে প্রথম ৫৬ সদস্যের দলটিতে ৩১ সুদানি ২৫ বাংলাদেশী নাগরিক ছিলেন। দ্বিতীয় ৫৬ জনের দলটিতে ৪৭ বাংলাদেশী এবং মিসরীয় নাগরিক ছিলেন। সব মিলিয়ে ৭২ বাংলাদেশী শনাক্ত হয়েছেন।

উদ্ধার করা ইমিগ্রান্টদের বর্তমানে ইরাকলিয়ন বন্দরের অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

Related Posts