প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ || জেডি ভ্যান্সের জন্য ট্রাম্পের প্রচারণা

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গেছে। ডেমোক্রেটিক পার্টি থেকে নিউইয়র্কের কংগ্রেসউয়োম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিওকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চাইবেন কিনা জানতে চাইলে তিনি নাকচ করেননি। অন্য তিনজন সম্ভাব্য মনোনয়নপ্রার্থী, অন্তত এখন পর্যন্ত, হলেন পিট বুটিজেজ, সিনেটর মার্ক কেলি এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম। কিন্তু রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী কে হচ্ছেন? কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তিনি পুনরায় প্রেসিডেন্ট হতে চান। কিন্তু আমেরিকার সংবিধানে ২২তম সংশোধনীতে স্পষ্ট বলা আছেকোনো ব্যক্তি প্রেসিডেন্ট হিসাবে দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পারবে না সে পরপর দুইবার হোক আর গ্যাপ দিয়ে দুইবার হোক।

ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার একটি খবরে বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার ডোনারদের অনানুষ্ঠানিকভাবে বলেছেন, তিনি চান তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যেন ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পোস্ট বলছে, ভাইস প্রেসিডেন্টই হয়ত হোয়াইট হাউজের পরবতীর্ উত্তরাধিকার।
প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, ‘দিন শেষে আমাদের জেডিকেই নির্বাচিত করতে হবে।যদিও এর আগে অবশ্য তিনি সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কথা বলেছিলেন। হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, গত মাসে মেরিন ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযাত্রীদের সাথে জেডি না মার্কো নিয়ে কুইজ করেন। তবে পরে একজন এডভাইজার জানান প্রেসিডেন্ট এখন জেডি ভ্যান্সকেই তার উত্তরাধিকার হিসাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

তবে বিষয়টি এখনই জেডি ভ্যান্স ঘোষণা করছেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Related Posts