বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে
বাঙালী প্রতিবেদনঃ জীবনে সবকিছু প্রাপ্তির জন্য বিশ্বাসীরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, ধন্যবাদ দেন। ইংল্যান্ড থেকে আমেরিকায় আসা পিলগ্রিমরা নিউ ইংল্যান্ডে তাদের যেখানে মে ফ্লাওয়ার জাহাজ নোঙর করে সেখানকার নেটিভদের সহায়তা পাওয়া, তাদের কাছ থেকে খাদ্য পাওয়া এবং এদেশে চাষবাস শেখার জন্য হেমন্তে ফসল তোলার পর ¯্রষ্টার কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর থেকেই আমেরিকায় এই দিনটিকে ঘটা করে পালন শুরু হয়। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সময় থেকে নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে পালনের সিদ্ধান্ত হয় সবগুলো স্টেটে। আর প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট নতুন জয়েন্ট রেজোল্যুশনে স্বাক্ষর করেন। যাতে বলা হয় প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে পালিত হবে। এ বছর থ্যাংকসগিভিং ডে আগামী বৃহস্পতিবার ২৬ নভেম্বর। যদিও থ্যাংকসগিভিং ডে’র উৎস ধর্ম, কিন্তু আমেরিকায় এই দিনটি ধর্ম নিরপেক্ষভাবে পালন করা হয়। এই দিনের প্রধান আয়োজন টার্কি ডিনার বা টার্কি লাঞ্চ। রোস্টেড টার্কি এদিনের প্রধান খাদ্য। সেই সাথে থাকে ক্র্যানবেরি সস, ম্যাসড পটেটো, বেকড গ্রিন বিন, সুইট এন্ড সাওয়ার কর্ন, রাইস, পাপায়া রেলিশ, এ্যাপল ক্রিস্প ইত্যাদি। ব্লাক ফ্রাইডে হচ্ছে থ্যাংকসগিভিং ডের পরের দিন। এই দিনটি বছরের সবচেয়ে বড় শপিং ডে। সবচেয়ে বড় সেল ডেও।
থ্যাংকসগিভিং ডে আমেরিকার ফেডারেল হলিডে। অফিস আদালত স্কুল কলেজ থেকে শুরু করে বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকে। কেবল খোলা থাকে রেস্টুরেন্ট। দিনভর দোকানপাট বন্ধ থাকলেও সন্ধ্যাতেই খুলে যায়। শুরু হয় ব্লাক ফ্রাইডের সেল। যদিও নভেম্বরের শুরু থেকেই সেল শুরু হয়ে গেছে ব্লাক ফ্রাইডের মূল্যে। উদ্দেশ্য বেশি ব্যবসা করা। কারণ একদিনের বিক্রি দিয়ে সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য খৃস্টমাসের অন্যতম অনুষঙ্গ উপহার দেয়া। এটা যেমন চল তেমনই আবশ্যিকও। তাই সকলের জন্য কিছু কেনাকাটা, বন্ধু, সহকমীর্ প্রভৃতির জন্য উপহার দেয়ার উদ্দেশে কেনাকাটা করতে হয়। এখন অনেক বাংলাদেশীও থ্যাংকসগিভিং ডে পালন করেন। অন্যদের আমন্ত্রণ জানিয়ে টার্কি পার্টি করেন। গান—বাজনাও হয়। কারণ পরের দিন শুধু স্কুল কলেজ নয়, অনেক অফিসও বন্ধ থাকে।
থ্যাংকস গিভিং ডেতে অর্থাৎ বৃহস্পতিবার বন্ধ থাকবে অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক, পোস্ট অফিস, স্টক মার্কেট। এদিন অলটারনেট সাইড পার্কিং সাসপেনডেড থাকবে। হবে না স্ট্রিট ক্লিনিংও। এদিন রাস্তায় পার্কিং মিটারও অফ থাকবে।
সকলের জন্য হ্যাপি থ্যাংকসগিভিং ডে।
এ বছর মেসিস’র ১০০তম প্যারেড
বাঙালী প্রতিবেদনঃ পুরো আমেরিকায় থ্যাংকসগিভিং ডে পালিত হলেও নিউইয়র্কের অতিরিক্ত আমেজ এবং আকর্ষণ অন্য কারণে। এই দিন বিশ্ববিখ্যাত ডিপার্টমেন্ট স্টোর মেসিস আয়োজন করে ব্যতিক্রমধমীর্ প্যারেড। এই প্যারেডে একদিকে মেসিসের সামনে হেরাল্ড স্কয়ারে আয়োজিত হয় ব্রডওয়ের বিভিন্ন মিউজিকেলের অংশ বিশেষ এবং রকেফেলার সেন্টারের রকেটদের ব্যালের অংশ। অপরদিকে সেন্ট্রাল পার্ক ওয়েস্ট ৭৭ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৪ স্ট্রিটে এসে শেষ হয় বর্ণাঢ্য বেলুন প্যারেড। মূলত এই প্যারেড এবং থ্যাংকসগিভিং ডে’র আনন্দ থেকেই শুরু হয়ে যায় হলিডে সিজন।
১৯২৪ সাল থেকে শুরু হওয়া এই থ্যাংকসগিভিং ডে’র প্যারেড এবছর ১০০তম। এ বছরের প্যারেডে ১০০টি বিশাল বেলুন ও বর্ণাঢ্য ফ্লোট। বিখ্যাত যেসব চরিত্র বেলুনের চরিত্র তার মধ্যে অন্যতম এ্যাস্ট্রনট স্নুপি, পল পেট্রল, পিকাচু, স্পঞ্জবব স্কয়ার প্যান্টস, বেবি ইয়োডো বা গ্রোগু। আরো থাকবে বাজ লাইটইয়ার, মারিও, প্যাক ম্যান, শ্রের্কস ওনিয়ন ক্যারেজ, ডারপি টাইগার, সুশি, ফ্রস্ট পিপস, ফিদা দ্য ড্যাচসাল্ড, উইগল ফুট, রেইনবো এন্ড গ্রেবো ট্রাউটস, রেড মেসিস স্টার, হ্যাপি হিপো ট্রিপল স্ট্যাক ইত্যাদি। প্যারেডে থাকবে ৭০০ ক্লাউন, ১২টি মার্চিং ব্যান্ড, ১০টি পারফরম্যান্স গ্রুপ। শিল্পী ও টিভি ব্যক্তিত্বের মধ্যে থাকবেন কিয়ারা ফরেইনার, লি’লন জন, কুল এন্ড গ্যাং, বুস্টা রাইমস, মিকি গাইটন, টিয়ানা টেইলর প্রমূখ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শুরু হবে এই প্যারেড। চলবে বেলা ১২টা পর্যন্ত। এনবিসি টিভি এই প্যারেড সরাসরি প্রচার করবে।
