নিউইয়র্কের স্কুল ও হাসপাতালে হালাল খাবার দেয়ার নির্দেশ

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির অর্থায়নে যেসব প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেখানে খাদ্য সরবরাহের ক্ষেত্রে অবশ্যই হালাল এবং কোশার ফুড সবরাহ করতে হবে। এই নির্দেশনা প্রদান করে মেয়র জোহরান মামদানি গত বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এইসব প্রতিষ্ঠানের অন্যতম হলো স্কুল, হাসপাতাল, হোমলেস শেল্টার ও জেলখানা।

মেয়র’স অফিস অব ফুড পলিসিকে দেয়া নির্দেশনায় বলা হয়, অবিলম্বে এই বিষয়ে নতুন স্ট্যান্ডার্ড চালুর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য উপরুক্ত প্রতিষ্ঠানগুলোতে বছরে ২২ কোটিরও বেশি মিল ও স্ন্যাকস প্রদান করা হয়। বর্তমানে কোনো কোনো স্কুলে, হাসপাতালে বা জেলখানায় অনুরোধের ভিত্তিতে হালাল বা কোশার ফুড সরবরাহ করা হয়।

মেয়র বলেন, কোনো অজুহাতেই কোনো ব্যক্তিকে তার নিজস্ব ধমীর্য় সংস্কৃতি অনুসারে যে খাবার দেয়ার কথা তা প্রত্যাখ্যান করা যাবে না।

Related Posts