বিশ্বের সেরা ১০০ তারকা

বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন শাহরুখ খান। বিশ্বের সর্বকালের সেরা ১০০ সিনেমার তারকার তালিকায় জায়গা পেয়েছেন এই অভিনেতা। আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় ৯২ নম্বরে রয়েছেন তিনি। তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতাও শাহরুখ। পেছনে ফেলেছেন জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও জেন্ডায়ার মতো হলিউড তারকাদের।

সম্প্রতি ‘১০০ গ্রেটেস্ট মুভি স্টারস অব অল টাইম’ শিরোনামে তালিকাটি প্রকাশ করেছে ‘ভ্যারাইটি’। চার দশকের অভিনয়জীবন, পর্দায় উপস্থিতি এবং দর্শকদের মধ্যে দীর্ঘদিনের জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই এই তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ।

তালিকায় শাহরুখের ঠিক পরেই ৯৩ নম্বরে রয়েছেন ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এমা স্টোন আছেন ৯৪ নম্বরে, আর জেন্ডায়ার অবস্থান ৯৮। তালিকার প্রথম স্থানে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন।

শাহরুখকে তালিকায় জায়গা দেওয়ার কারণ হিসেবে ‘ভ্যারাইটি’ উল্লেখ করেছে তার দীর্ঘ অভিনয়জীবন ও পর্দায় স্বতন্ত্র উপস্থিতির কথা। চার দশকের বেশি সময়ে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের ধরন, পর্দায় বড় মাপের উপস্থিতি, নাটকীয়তা এবং নিজের সম্পর্কে রসিকতা করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

শাহরুখের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে সাময়িকীটি বেছে নিয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাকে। ২০০২ সালে মুক্তি পাওয়া ছবিটিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ। তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত। আরও অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও কিরণ খের। শাহরুখের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি।

সেরা ১০০ তারকার তালিকায় আছেন যারাÑ

মেরিলিন মনরো

হামফ্রে বোগার্ট

চার্লি চ্যাপলিন

জ্যাক নিকলসন

ক্যাথরিন হেপবার্ন

সিডনি পোয়াটিয়ে

মার্লন ব্র্যান্ডো

টম ক্রুজ

তোশিরো মিফুনে

বারব্রা স্ট্রাইস্যান্ড

ক্লিন্ট ইস্টউড

ক্যারি গ্রান্ট

জুলিয়া রবার্টস

জেমস ডিন

ক্লার্ক গেবল

বেটি ডেভিস

টম হ্যাঙ্কস

ইনগ্রিড বার্গম্যান

জন ওয়েইন

ডেনজেল ওয়াশিংটন

রবার্ট রেডফোর্ড

গ্রেটা গার্বো

শন কনারি

এলিজাবেথ টেলর

হ্যারিসন ফোর্ড

অড্রে হেপবার্ন

মেরিল স্ট্রিপ

জেমস স্টুয়ার্ট

ব্র্যাড পিট

গ্রেস কেলি

পল নিউম্যান

আল পাচিনো

জুডি গারল্যান্ড

স্পেনসার ট্রেসি

ভিভিয়েন লি

জেমস ক্যাগনি

ক্যাথরিন দেন্যুভ

লিওনার্দো ডিক্যাপ্রিও

রুডলফ ভ্যালেনটিনো

জেন ফন্ডা

ফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্স

ডাস্টিন হফম্যান

মার্লেন ডিট্রিখ

জুলি অ্যান্ড্রুজ

স্টিভ ম্যাককুইন

রবিন উইলিয়ামস

শার্লি টেম্পল

ওয়ারেন বিটি

মার্সেলো মাস্ত্রোইয়ান্নি

ডায়ান কিটন

কার্ক ডগলাস

জোয়ান ক্রফোর্ড

ব্রুস লি

রবার্ট ডি নিরো

মার্ক্স ব্রাদার্স

জন ট্রাভোল্টা

জোডি ফস্টার

জিন কেলি

আর্নল্ড শোয়ার্জনেগার

সোফিয়া লরেন

এলভিস প্রিসলি

অরসন ওয়েলস

ফে ডানাওয়ে

রাসেল ক্রো

মাইকেল কেইন

উইল স্মিথ

রবার্ট মিচাম

ড্যানিয়েল ডে—লুইস

ডরোথি ড্যান্ড্রিজ

জ্যাক লেমন

ম্যাট ডেমন

নিকোল কিডম্যান

বারবারা স্ট্যানউইক

রবার্ট ডাউনি জুনিয়র

পাম গ্রিয়ার

বার্ট ল্যাঙ্কাস্টার

রায়ান গসলিং

গ্রেগরি পেক

ডিভাইন

শন পেন

লিভ উলমান

মরগান ফ্রিম্যান

রবার্ট প্যাটিনসন

কেট উইন্সলেট

বার্ট রেনল্ডস

টিমোথি শ্যালামে

হুপি গোল্ডবার্গ

লিলিয়ান গিশ

নিকোলাস কেজ

লরেন বাকল

ক্রিস্টেন স্টুয়ার্ট

শাহরুখ খান

হোয়াকিন ফিনিক্স

এমা স্টোন

ফিলিপ সিমুর হফম্যান

এডি মারফি

অ্যালাঁ দেলোঁ

জেনডায়া

সিলভেস্টার স্ট্যালোন

হেনরি ফন্ডা

Related Posts