আমেরিকায় বাড়ি কেনার সুদিন—দুর্দিন
বাঙালী প্রতিবেদনঃ বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির সাথে কথা বলে ওয়াশিংটন পোস্ট একটি খবরে জানাচ্ছে গত শতকের দ্বিতীয় পর্ব থেকে এ পর্যন্ত কোন্ প্রজন্মের সদস্যরা আমেরিকায় বাড়ি কিনতে সাচ্ছন্দ্য বোধ করেছে। এই প্রতিবেদনে উঠে এসেছে প্যান্ডেমিকের আগে যারা বাড়ি কিনেছেন, তাদের জন্য বিষয়টি যতটা সহজ ছিল প্যান্ডেমিকের পরে অর্থনীতির নানা টানাপোড়েনে তা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেমন যাদের জন্ম ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যবতীর্ সময়কালে অর্থাৎ যাদেরকে মিলেনিয়ালস প্রজন্ম হিসাবে আখ্যায়িত করা হয় তাদের মধ্যে আমেরিকায় বাড়ি কেনার হার বেশি। বিশেষ করে এদের পূর্ববতীর্ প্রজন্ম যাদেরকে ‘বুমার’ বলা হয় অর্থাৎ যাদের জন্ম ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যবতীর্ সময়ে তাদের চেয়ে। তবে প্যান্ডেমিকের কারণে অর্থনীতি ও সামাজিক পরিস্থিতির পরিবর্তন হয়ে যাওয়ায় মিলেনিয়াল প্রজন্মসহ পরবতীর্ প্রজন্মের ছেলেমেয়েদের বাড়ি কেনার আগ্রহ কমে আসছে। এই প্রজন্মের যে তরুণ—তরুণী প্যান্ডেমিকের আগে বাড়ি কিনেছেন তারা এখন বাড়ি ধরে রাখার ব্যাপারে সন্দিহান।
ওয়াশিংটন পোস্ট বলছে, প্যান্ডেমিকউত্তর সময়ে শুধু বাড়ির দাম বেড়েছে তাই নয়, ইন্টারেস্ট রেটও বেড়েছে। এই বৃদ্ধি সব প্রজন্মের বাড়ির মালিক বা নতুন ক্রেতাদের জন্য গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেন—জি প্রজন্মের সদস্যরা বয়সের কারণে এখনো বাড়ি কেনার পর্যায়ে পৌঁছেনি বলে লিখেছে পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে মিলেনিয়ালস প্রজন্মের সদস্যরা আমেরিকার ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি আয় করে। পাশাপাশি তাদেও ব্যয়ও বেশি। তাদের যেমন চাইল্ডকেয়ার খাতে বেশি ব্যয় করতে হয়, তেমনই অধিক হারে স্টুডেন্ট লোনও পরিশোধ করতে হয়। বাড়ির বিষয়টি ভিন্ন। বেবি—বুমার প্রজন্মের সদস্যরা বাড়ি কিনেছেন অত্যন্ত কম দামে। কিন্তু তাদের মর্গেজ পে করতে ইন্টারেস্ট গুনতে হয়েছে ১৮.৬ হারে।
