এআই প্রযুক্তির ৫ বড় কোম্পানির বিরুদ্ধে মামলা

বাঙালী প্রতিবেদনঃ অনলাইন সেফটি এন্ড কনজ্যুমার এডভোকেসি গ্রুপ বৃহস্পতিবার পৃথিবীর পাঁচটি সর্ববৃহৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সানফ্রান্সিসকোর সুপিরিয়র আদলতে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, এইসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি মানুষের সৃষ্টিশীলতায় প্রচন্ড প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।

এসোসিয়েটেড প্রেস বৃহস্পতিবার এই খবরটি দিয়ে বলছে, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেসব প্রতিষ্ঠান হলো এ্যানথ্রপিক, গুগল, মেটা, ওপেনএআই ও স্পেসএক্সএসআই। মামলার আর্জিতে আরো বলা হয়েছে, এইসব প্রতিষ্ঠানের উদ্ভাবিত অনেক এআই প্রযুক্তি সাইবার এ্যাটাকের জন্যও দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে। এইসব প্রযুক্তির ক্ষমতা এতটাই প্রবল যে এখন থেকেই লাগাম টেনে না ধরলে ‘হিউম্যানিটি’কে ধ্বংস করে দেবে।

মামলার বাদী পক্ষে রয়েছে ইররেপ্লেসেবল এডুকেশন ফান্ড, পাবলিক সিটিজেন, হিট ইনিশিয়েটিভ এবং এলায়ান্স ফর সেক্যুর এআই।

এসোসিয়েটেড প্রেস বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র মানব সমাজে উত্তেজনা সৃষ্টি করছে তাই নয়, তারা স্টক মার্কেটেও বিপুলভাবে লাভবান হচ্ছে। কিন্তু সবচেয়ে গভীর শংকা হলো যে এই প্রযুক্তি বাধাবিঘ্ন ও নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকলে তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এমন কি গত জুলাই মাসে দেখা গেছে একটি এআই প্রতিষ্ঠান ওপেনএআই এর চ্যাটজিপিটি অন্য একটি এআই কোম্পানিকে হ্যাক করে।

উল্লেখ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুততর গতিতে এআই ডেভেলপমেন্টের একজন বড় সমর্থক। তিনি চান, আমেরিকা যেন প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তারে চীনের ওপরে থাকে। তিনি চান প্রতিটি প্রযুক্তি কোম্পানি নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষা করবে। তিনি কোনোরকম গার্ডরেইলের বিপক্ষে। কংগ্রেসও প্রেসিডেন্টের কথারই প্রতিধ্বনি তুলেছে। কিন্তু এখন ধারণা করা হচ্ছে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় তারা এ বিষয়ে রেগুলেটরি বডি তৈরি করবে। 

এসোসিয়েটেড প্রেস বলছে, মামলার সাথে সাথে অনেক প্রতিষ্ঠানের সিইওবৃন্দ এআইএর বিস্তৃতি রোধে লাগাম টেনে ধরার পক্ষে তাদের সমর্থন দিয়েছেন। তবে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মতামত সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছে এপি।

Related Posts