স্টেট টেস্টে খানস’র ৪৭৫ মেধাবী শিক্ষার্থী পেল লেভেল ফোর

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্কে বাংলাদেশীদের সর্ববৃহৎ টিউটোরিং সেন্টার খান’স টিউটোরিয়ালের ৪৭৫ জন শিক্ষার্থী ২০২৬ সালের নিউইয়র্ক স্টেট ইংলিশ ল্যাংগুয়েজ আর্টস বা ইএলএ এবং ম্যাথে লেভেল ফোর স্কোর করার সৌভাগ্য অর্জন করেছে। এই শিক্ষার্থীরা থার্ড থেকে এইটথ গ্রেডের। খান’স টিউটোরিয়াল সাপ্তাহিক বাঙালীকে জানিয়েছে, স্টেট টেস্টে লেভেল ফোর সর্বোচ্চ স্কোর। সেইসব ছাত্রছাত্রীকেই এই স্কোর দেয়া হয়, যারা তাদের গ্রেড লেভেল অতিক্রম করে যায়। খান’স এর শিক্ষার্থীদের মধ্যে ৮৯% ইএলএ এবং ৯০% ম্যাথে এই সাফল্য লাভ করেছে।

পক্ষান্তরে, নিউইয়র্ক স্টেটে ইএলএ টেস্টে লেভেল ফোর পেয়েছে ৫৫% আর ম্যাথে ৬৪%। এই হিসাবে খান’স টিউটোরিয়ালের শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সিইও ডা. ইভান খান।

এই সাফল্য উদযাপন করা হয় গত রবিবার খান’স এর জ্যামাইকাস্থ ওয়েক্সফোর্ড টেরাস শাখায়। এই লেভেল ফোর স্কোর করা মেধাবী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। এই রবিবার ২২ নভে¤র অনুরূপ অনুষ্ঠান হবে ব্রংক্সের ক্যাসল হিল এভেন্যু শাখায় বিকেল তিনটায়। আর ৬ ডিসেম্বর রবিবার হবে জ্যামাইকার হিলসাইড ও পারসন্স বুলোভার্ড শাখায়।

যেসব অভিভাবক খান’স টিউটোরিয়ালে যোগাযোগ করতে চান তারা ৯১৭—৮৭৩—৫৪০৭ নম্বরে ফোন করতে পারেন।

Related Posts