হেলথ কমিশনার ড. মার্টিন || ফ্লু থেকে সুরক্ষার সতর্কতা দিলেন

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে এ বছর ফ্লু’র মৌসুম আগে চলে আসায় ডিপার্টমেন্ট অব হেলথ সকলকে নিরাপদ থাকার জন্য ফ্লু শট নেয়া, অসুস্থ হলে ঘরে থাকা এবং প্রয়োজনে মাস্ক পরার আহবান জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক ভাচুর্য়াল সংবাদ ব্রিফিংএ এই আহবান জানিয়েছেন হেলথ কমিশনার ড. এনিস্টর মার্টিনসহ ডা. এন্ড্রিয়া হাওয়ার্ড।

ব্রিফিংএ জানানো হয়, গত দশ সপ্তাহে নিউইয়র্ক সিটিতে ৬,৪৬৭ জন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে প্রাপ্ত খবরে জানা গেছে। সামনেই থ্যাংকসগিভিং ডে সহ হলিডে সিজন। এই সময় শপিং সেন্টারসহ বিভিন্ন অনুষ্ঠানে ও পার্টিতে অনেক মানুষের কাছাকাছি যেতে হয় বলে ফ্লুতে আক্রান্ত হওয়ার আশংকা বেড়ে যায়। সে কারণে নিজেদের নিরাপত্তার জন্য ফ্লু—শট গ্রহণের অনুরোধ জানান কমিশনার।

ব্রিফিংএ বলা হয়, খাদ্য প্রস্তুত করার আগে কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে, কিচেনের ফ্লোর ও কাউন্টার টপ পরিষ্কার রাখতে হবে, রেডি—টু—ইট খাবার থেকে কাঁচা মাংস, পোল্টি্র, সিফুড, ডিম কেনার সময় পৃথক ব্যাগে রাখতে হবে। এমনকি ফ্রিজেও।

ব্রিফিংএ আরো বলা হয়, অসুস্থ হয়ে পড়লে ঘরে অবস্থান করতে হবে। বিশেষ করে যাদের শ্বাস—প্রশ্বাসে সমস্যা, ফিভার, কাশি বা গলা ব্যথা হবে। তবে বাড়িতেও অন্যদের থেকে দূরত্বে থাকতে হবে। হাঁচি ও কাশির সময় মুখ ঢাকতে হবে। এবং হাঁচি—কাশির পর হাত ধুতে হবে। ব্রিফিংএ ভাল মাস্ক পরার পরামর্শ দেন স্বাস্থ্য কর্মকর্তারা। 

ভাচুর্য়াল সংবাদ ব্রিফিং সঞ্চালনা করেন ডিপার্টমেন্ট অব হেলথ কর্মকর্তা চান্টাল গোমেজ।

Related Posts