সকার খেলতে গিয়ে পা মচকেছে মেয়রের
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শুক্রবার সকালে সিটি হলের রোটুন্ডায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এলেন ক্রাচে ভর করে। পায়ে বুট, তবে মুখে তার সেই ভুবন ভোলানো হাসি ছিলোই। তিনি বললেন, আমি আমার পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছি ফ্রেন্ডলি সকার খেলতে গিয়ে।
মেয়র বলেন, গতরাতে আমি প্রেসকোরের সাথে ফ্রেন্ডলি সকার খেলেছি। এই খেলায় আমরা অর্থাৎ মেয়রের অফিস স্টাফবৃন্দ ১০—৫ গোলে জিতেছি। তিনি বলেন, গোলে কিক করার সময় আমি ব্যথা পাই। তখন মনে হলো, আমি ভুলে গিয়েছিলাম আমার বয়স এখন ৩৫। আমাকে আগামী ৬ থেতে ৮ সপ্তাহ বুট পরে হাঁটতে হবে।
মেয়র সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে এসে রোস্ট্রামের পাশে ক্রাচ দুটি রেখে বক্তব্য দেয়া শুরু করেন। এই সংবাদ সম্মেলন ছিল রাইকার্স আইল্যান্ড বন্ধ হওয়ার ঘোষণা দেয়ার উদ্দেশে।
