খুলছে স্কুল, কলেজ, প্রস্তুতি ডর্মে যাওয়ার || চলছে ছেলেমেয়েদের জন্য ব্যাক টু স্কুল কেনাকাটা

বাঙালী প্রতিবেদনঃ দুই মাসেরও বেশি সামার ভেকেশন শেষে আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের স্কুলসমূহ খুলছে। তবে কলেজ বা ইউনিভার্সিটি খোলা শুরু হবে মাসের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। যারা কলেজ ডর্মে থেকে ক্লাস করে তাদের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশেষ করে যারা ফ্রেশম্যান ইয়ারে যাবে, অর্থাৎ প্রথম কলেজে যাবে এবং ডর্মে থাকবে, তাদের প্রস্তুতি বড়। ডর্মের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে হয়। আর, গোছানের পর মাবাবারা চোখের জল ফেলে ছেলেমেয়েদের ডর্মে রেখে আসেন। এই রেখে আসার মধ্যে দীর্ঘস্থায়ী আনন্দ থাকলেও বিদায়কালটি অনেক কষ্টের মাবাবার জন্য। এই বিদায় পর্ব শুরু হবে এই উইকএন্ড থেকেই।

স্কুলের ছেলেমেয়েদের জন্যওব্যাক টু স্কুলপ্রস্তুতি কম নয়। ছেলেমেয়েদের তালিকা অনুযায়ী কেনাকাটা সারতে হচ্ছে এখনই। বেশ কয়েক বছর ধরে নিউইয়র্ক সিটির বাংলাদেশ কম্যুনিটির কয়েকটি সমাজসেবামূলক সংগঠন এই সময় বিনামূল্যে ব্যাকপ্যাকসহ স্কুল সামগ্রী বিতরণ করে। স্বল্প আয়ের পরিবারের অভিভাবকরা সেসব গ্রহণ করেন। এর পাশাপাশি বরো প্রেসিডেন্ট, স্টেট সিটির নির্বাচিত প্রতিনিধিরা তাদের অফিস থেকে ব্যাকপ্যাক বিতরণ করেন। এমন একটি বিতরণের খবর সাপ্তাহিক বাঙালী প্রকাশ করেছিল গত সপ্তাহে।

তবে স্কুল এডভোকেসি গ্রুপগুলো পরামর্শ দিয়ে বলেছে, স্কুল সাপ্লাইজের স্টোরে গেলে অনেক জিনিস কিনতে ইচ্ছা করবে শিক্ষার্থীদের, হয়ত মাবাবারাও কিনে দেবেন। কারণ প্রায় প্রতিটি পণ্যের দামে সময় অনেক ডিসকাউন্ট দেয়া হয়। কিন্তু সেভাবে না কিনে, প্রতিটি স্কুলের যেহেতু নিজস্ব নিয়ম আছে, তাই তাদের তালিকা অনুসরণ করে কেনাকাটা করাই ভাল। তবে সাধারণত যেসব জিনিস কিনতে হয়, সেগুলো হলো গ্রেড অনুযায়ীঃ নোট বুকস, কম্পোজিশন বুকস, ফোল্ডার্স, বাইন্ডার্স, লুজ বা লিফ পেপার, পেন্সিল, পেন, হাইলাইটার, ক্রেয়ন, মার্কার, গ্লু স্টিক, কাচি, রুলার, পেন্সিল কেস, শার্পনার, গ্রাফ পেপার, ক্যালকুলেটর, লাঞ্চ বক্স, স্নিকার, জিম ক্লদ ইত্যাদি। এছাড়াও অনেক পরিবার ছেলেমেয়েদের জন্য এসময় নতুন পোশাক অর্থাৎ জামা, প্যান্ট জুতো কেনে। আর ল্যাপটপ তে আছেই। যদিও প্রতিবছর ল্যাপটপ পরিবর্তন করার প্রয়োজন হয় না। বেশির ভাগ পরিবারও প্রতিবছর ল্যাপটপ পরিবর্তন করে না বা করার সামর্থ নেই।

বছরের এই সময় অনেক স্বল্প আয়ের পরিবারের ওপর স্কুল কলেজে পড়য়া ছেলেমেয়েদের জন্য কেনাকাটার জন্য আর্থিক চাপ পড়ে।

Related Posts