ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টের র‌্যাংকিংএ সিটির সেরা হাইস্কুল ব্রুকলীন ল্যাটিন

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক স্টেটের সেরা স্কুলের তালিকায় নিউইয়র্ক সিটির ১৫টি হাইস্কুলের নাম উঠেছে। ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টের ২০২৬২০২৭ বছরেরবেস্ট হাইস্কুলে তালিকায় এই তথ্য উঠে এসেছে। উল্লেখ্য আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য রেটিং প্রতিষ্ঠান ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট। তারা আমেরিকার ২৭,০০০ পাবলিক হাইস্কুলের অর্জনের যাবতীয় তথ্য যাচাই করে ১৮,০০০ স্কুলকে ্যাংকিং করেছে। নিউইয়র্ক সিটির কোনো হাইস্কুলই এই রেটিংএ ৫০এর মধ্যে নেই। কেবলমাত্র ব্রুকলীন ল্যাটিন স্কুল ৭৩ নম্বরে। অপর তিনটি স্কুল কুইন্সে বকালোরিয়েট স্কুল ফর গ্লোবাল এডুকেশন ২০১ নম্বরে, হারলেম ভিলেজ একাডেমি ওয়েস্ট চার্টার স্কুল ২২৪ নম্বরে এবং ম্যানহ্যাটানের দ্য ক্লিনটন স্কুল ২২৬ নম্বরে স্থান পেয়েছে। ধারাক্রম অনুযায়ী এরপরে রয়েছে ম্যানহ্যাটানের বিকন হাইস্কুল (,৫০২), ম্যানহ্যাটানের স্টাইভস্যান্ট হাইস্কুল (,৫৬১), ব্রংক্সের ইউনিভার্সিটি হাইটস সেকেন্ডারি স্কুল (ব্রংক্স কম্যুনিটি কলেজ) (,৬৪৮), কুইন্স হাইস্কুল ফর দ্য সাইন্সেস এ্যাট ইয়র্ক কলেজ (,৭২২), ব্রংক্স হাইস্কুল অব সাইন্স (,৯৩৯), স্ট্যাটেন আইল্যান্ড টেকনিকেল হাইস্কুল (,১২৫), ব্রুকলীন টেকনিকেল হাইস্কুল (,১৯৮), মট হল ব্রংক্স হাইস্কুল (,২১৮), কুইন্সের মিডল কলেজ হাইস্কুল এ্যাট লাগোয়ার্ডিয়া কম্যুনিটি কলেজ (,২২৫), ম্যানহ্যাটানের হিউম্যানিটিজ প্রিপারেটরি একাডেমি (,৩৪৯) এবং ম্যানহ্যাটানের হাইস্কুল ম্যাথ, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ্যাট সিসিএনওয়াই।

Related Posts