নিউইয়র্কে ব্যাপক আয়োজনে || ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

নিউইয়র্ক (ইউএনএ) বিগত বছরগুলোর মতো এবছরও নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  মৃত্যুবার্ষিকী পালন করেছে জ্যাকসন হাইটস এলাকাবাসী। গত ১৫ আগস্ট শনিবার ছিলো শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা সৈনিকের হাতে সপরিবার এক নৃশংস মর্মস্পর্শী হত্যাকান্ডের শিকার হন বঙ্গবন্ধু। 

সর্বজনীন সামাজিক সংগঠন হিসেবে জ্যাকসন হাইটস এলাকাবাসী ৭৩ স্ট্রিটের (বাংলাদেশ স্ট্রিট) নবান্ন রেস্টুরেন্টের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, তবারক জায়নামাজ বিতরণ এবং স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন করে। এতে সর্বস্তরের মানুষের ঢল নামে। উল্লেখ্য, গত এক যুগের অধিক সময় ধরে দলমতের উর্ধ্বে জ্যাকসন হাইটস এলাকাবাসী বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছর ১৫ আগস্ট দোয়া মাহফিল তবারক বিতরণ করে আসছে। এছাড়াও বিশাল এলইডি স্ক্রীন স্থাপন করে বঙ্গবন্ধুর মার্চের ভাষণ প্রচার করা হয়। বিপুল সংখ্যক দেশীবিদেশী দাঁড়িয়ে ভাষণটি শোনেন। 

গত শনিবার বেলা সাড়ে তিনটার দিকে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে মূল কর্মসূচী শুরু হয়। দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

জ্যাকসন হাইটস এলাকাবাসীর কর্মকর্তারা জানান ৫টি গরু জবাই করে বিপুল সংখ্যক সর্বস্তরের মানুষের মাঝে তবরাক হিসেবে ভাতমাংস, জুস আর পানি বিতরণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে এক হাজার জায়নামাজ। তবারক বিতরণ শুরুর পর বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করেন। বিকেল ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচী। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া। অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব মামুন মিয়াজীর পরিরচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, আহ্বায়ক মীর নিজামুল হক, কো চেয়ারম্যান সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।

তবারক কর্মসূচীতে উপস্থিত মুক্তিযোদ্ধাদের নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানে সাকিল মিয়া বলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে প্রবাসীদের গভীর সম্পর্ক রয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার পাশাপাশি সামাজিক মানবিক কর্মকান্ডে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই ধরনের আয়োজন করা হয়।  একই সঙ্গে কমিউনিটির মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হওয়ায় ধন্যবাদ জানান মোহাম্মদ আলম নমি।

উল্লিখিত আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন দোয়া মাহফিল তবারক বিতরণ কমিটির যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ দুলাল, আলমগীর হোসেন, আব্দুল মালেক আব্দুল হামিদ, চেয়ারম্যান হারুন ভুঁইয়া, কো চেয়ারম্যান জেড আর চৌধুরী লিটু মফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব ডিউক খান মোহাম্মদ মাহবুবুর রহমান, সার্বিক তত্ত্বাবধায়ক শাহ জে চৌধুরী, প্রধান সমন্বয়কারী  মঈনুল ইসলাম মঈনুজ্জামান চৌধুরী এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এম আজিজ আসেফ বারী টুটুল, পৃষ্ঠপোষক এটনীর্ মঈন চৌধুরী, আশরাফ চৌধুরী খোকন, মোহাম্মদ কামরুজ্জামান, ফাহাদ সোলায়মান, নূরুল আজিজ তারেক হাসান খান।  

যুক্তরাষ্ট্র যুবলীগ

শেখ শফিকুর রহমানঃ ব্রংক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল জায়নামাজ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রংক্সের এশিয়ান ড্রাইভিং স্কুলের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়া। সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শেখ জামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া মুনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রংক্স  আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, জাবেদ সিরাজ, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, রেজা আব্দুল্লাহ, জামাল আহমেদ, নুরুল ইসলাম মিলন, রেজাউল হক রুহেল, গোলাম রব্বানী, আল মামুন সরকার, রিটন সরকার প্রমুখ।

সবশেষে যুবলীগ নেতা রেজাউল হক রুহেলের পৃষ্ঠপোষকতায় বিপুলসংখ্যক মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।

ব্রংক্স আওয়ামী লীগ

শেখ শফিকুর রহমানঃ গত ১৮ আগস্ট মঙ্গলবার ব্রংক্সের বাংলাবাজারে ব্রংক্স আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ দোয়া মুনাজাত পরিচালনা করেন ম্যাকগ্রো শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী জালালী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। ব্রংক্স আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, সহসভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুস শহীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রংক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জামাল আহমেদ, রেজাউল হক রুহেল, জহুরুল ইসলাম, দীপংকর দেব সুমন, রিটন সরকার, ব্রংক্স আওয়ামী লীগের সায়েদুল বাকীন, শাহজাহান ছোটন, আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভিপি বেলাল, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম সাইমুম হোসেন, সহসভাপতি মাহমুদুল হাসান, সহসভাপতি কামরুজ্জামান বসির, সাংগঠনিক সম্পাদক রেহান মিয়া, নূরুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আবুল কাসেম, তোফাজ্জল আলী প্রমুখ।

অনুষ্ঠানে খাবার বিতরণের জন্য পৃষ্ঠপোষকতা করেন নিউইয়র্ক সিটি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।

সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ, বাংলাদেশ সোসাইটি অব ব্রংক্সের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ।

সবশেষে উপস্থিত সহস্রাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ

নিউইয়র্কঃ যথাযোগ্য মর্যাদায় এস্টোরিয়ার ৩৬ এভিনিউর হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী ফোরামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ৭৫এ নিহত সকল শহীদদের স্মরণে জাতীয় শোকদিবস পালন গণভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা গণভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার মিলন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সাবেক ছাত্রনেতা আজহার ইসহাক খোকা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর। আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, লালবাগের সাবেক কমিশনার আনোয়ার হোসেন সান্টু, সাবেক ছাত্রনেতা মোঃ আখতার হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।

বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য বি এম জাকির হোসেন হিরু ভুইয়া, মতিউর রহমান ফুলু, খসরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, আহব্বায়ক আজহার ইসহাক খোকা, সদস্যসচিব আবুল এইচ হাবিব, ভাইস প্রেসিডেন্ট মোঃ শহীদুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, এম এম জিন্নাত, মনিরুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট আমিনুল খান, শাহিনুল হাসান, এম আর সেলিম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক বিপ্লব অন্যান্য সদস্যবৃন্দ। জাতির জনক শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ টি মোল্লা। 

প্রায় তিন শতাধিক এস্টোরিয়াবাসী উক্ত গণভোজে উপস্থিত ছিলেন

সভাপতি আবুল বাশার মিলনের সমাপনী বক্তব্য খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ

সুব্রত চৌধুরীঃ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস।

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ১৮ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত জাতীয় শোক দিবস পালন দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন নূর মোহাম্মদ। 

অনুষ্ঠানে পঁচাত্তরের ১৫ আগস্ট, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আগস্ট পরবর্তী সময়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মওলানা আবদুল হাই।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম সভাপতিত্ব করেন। মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, আব্দুর রফিক, দিলসাদ চৌধুরী, বেলাল উদ্দিন, রওশনউদদীন, মোঃ বেলাল হোসেন, বোরহানউললাহ কাউসার, নূর মোহাম্মদ, মিজানুর রহমান, আবু নসর প্রমুখ

বক্তারা বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক সংগ্রাম, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব এবং বাঙালির জাতীয় পরিচয় নির্মাণে তাঁর অবদান স্মরণ করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

Related Posts