মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

বাঙালী প্রতিবেদনঃ পবিত্র কোরান শরীফে আল্লাহতায়ালা বলেন, (হে নবী) আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি (সুরা আম্বিয়া) সুরা সাবাতে বলেন, (হে নবী) আমি আপনাকে সব মানুষের জন্য সুসংবাদদাতা সতর্ককারীরূপে প্রেরণ করেছি। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) পবিত্র মক্কায় প্রতিপত্তিশালী কুরাইশ বংশে ৫৬০ খৃস্টাব্দ মোতাবেক হিজরী বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মঙ্গলবার জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তি, যাকে ইয়োরোপীয়ানরা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০০ জন ব্যক্তির সর্বশীর্ষে রেখেছে, হযরত মুহাম্মদ (সাঃ) বাল্যকাল থেকেই গভীর চিন্তাশীল ছিলেন। পৃথিবীর সবধরনের খারাপ, অশুভ, মিথ্যা অসুন্দর থেকে তিনি ছিলেন সম্পূর্ণ বিপরীতে। মানবজগতের একমাত্র ব্যক্তি যিনি কোনোদিন মিথ্যা বলেননি।

৪০ বছর বয়সে পাহাড়ের গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকার সময় তিনি আল্লাহর দূত জিব্রাইলের (আঃ) মাধ্যমে প্রথম আল্লাহর ওহী পান। আল্লাহই যে সমগ্র বিশ্বের একমাত্র ¯্রষ্টা, এক এবং একক এবং একমাত্র উপাস্য, অন্য কেউ নয় এটা সত্য জেনে শুরু করেন পবিত্র ধর্ম ইসলাম প্রচার।

আগামী মঙ্গলবার ২৫ আগস্ট এই মহান নবীর জন্মদিন। জন্মদিনে তাকে স্মরণ করবে পৃথিবীর দুই শতাধিক কোটি মুসলমান। এবং তার শিক্ষা গ্রহণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। কারণ ইসলাম অর্থ শান্তি।

Related Posts