স্টেট ফার্মের অটো পলিসি হোল্ডাররা ১০০ ডলার করে ডিভিডেন্ড পাচ্ছেন
বাঙালী প্রতিবেদনঃ চলতি বছরের শুরুতেই আমেরিকার অন্যতম বৃহত্তম ইন্সু্যরেন্স কোম্পানি স্টেট ফার্ম ঘোষণা করেছিল তারা ইতিহাসের সর্বাধিক ডিভিডেন্ড বা লভ্যাংশ তাদের কাস্টমারদের মাঝে বিতরণ করবে। ৩১ জুলাই থেকে সেই বিতরণ কাজ শুরু হয়েছে বলে মঙ্গলবার খবর দিয়েছে সিবিএস নিউজ। খবরে বলা হয়েছে ইতিমধ্যেই ৭.২ মিলিয়ন বা ৭২ লক্ষ চেক মেইল করা হয়েছে কাস্টমারদের ঠিকানায়। আরো ৩.৮ মিলিয়ন বা ৩৮ লক্ষ চেক মেইল করা হবে।
উল্লেখ্য স্টেট ফার্মের ডিভিডেন্ডের ৫ বিলিয়ন ডলার তাদের ৪ কোটি ৯০ লক্ষ গাড়ির পলিসি হোল্ডারদের পকেটে যাবে।
সিবিএস নিউজ বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাদের অটো ইন্সু্যরেন্স পলিসি ছিল স্টেট ফার্মের সাথে তারা এই অর্থের অংশ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই ধরনের যেসব ব্যক্তির ইমেইল ঠিকানা স্টেট ফার্মের ফাইলে আছে, তারা ইমেইল থেকে ইমেইল পাবেন। উক্ত ইমেইল খুললে সেখানে লগইন করে পেমেন্ট পোর্টালে গিয়ে পছন্দ করতে হবে তারা কিভাবে ডিভিডেন্ড পেমেন্ট পেতে চান অর্থাৎ তবষষব, ঠবহসড় বা চধুচধষএ। অথবা ডাকযোগে চেক। যেসব কাস্টমারের ইমেইল ঠিকানা নেই, তারা ডাকযোগে চেক পাচ্ছেন।
স্টেট ফার্মের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে প্রতিটি ইন্সু্যরেন্স পলিসি হোল্ডার পাবেন গড়ে ১০০ ডলার। তবে কারো কারো বেশি প্রিমিয়ামের কারণে চেকের অংক বড় হতে পারে।
যারা এই চেকের খবর নিতে চান তারা ভিজিট করতে পারেন ংভফরারফবহফ.পড়স অথবা ফোনেও জানতে পারেন ৮৮৮—৮০৮—৯৫৩২ নম্বরে।
