টরন্টো ফোবানার শ্লোগানঃ অনুভবের চেতনায় বাংলাদেশ

নিউইয়র্ক (ইউএনএ) একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ২৪এর আন্দোলনের চেতনাকে লালন করেই ফিফা ৪০তম ফোবানা কনভেনশন২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার টরেন্টো শহরে। আগামী সেপ্টেম্বর শুক্রবার থেকে সেপ্টেম্বর রবিবার পর্যন্ত দিনব্যাপী টরেন্টোর ডন ভ্যালি হোটেল এন্ড সুইটসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক সংগঠন কানাডাবাংলাদেশ সোসাইটি। এবারের ফোবানার শ্লোগান হচ্ছেঅনুভবের চেতনায় আমাদের বাংলাদেশ সম্মেলনে বাংলাদেশের কৃষ্টি, কালচার, সাহিত্যসংস্কৃতিতে সৃজনশীলতাকেও প্রাধান্য দেয়ার পাশাপাশি প্রবাসীদের নিয়ে বিজনেস নেটওয়ার্ক তৈরি অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, ইয়ুথ গ্রুপের কার্যক্রম বৃদ্ধিসহ নানা বিষয়ের ওপর অগ্রাধিকার দেয়া হবে। গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের নেতৃবৃন্দ এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনের শুরুত স্বাগত বক্তব্য রাখেন এবং পরবতীর্তে বিস্তারিত জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। এর আগে সম্মেলনের প্রস্তুতি, কর্মকান্ড প্রত্যাশা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফোবানা চিফ পেট্রন শাহ নেওয়াজ, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার, ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬এর চিফ নিগোসিয়েটর ফাইনাল সাইনিং অথরিটি . আবু জুবায়ের দারা, ফোবানা জয়েন্ট সেক্রেটারী শাহাব উদ্দিন সাগর, টরন্টো সম্মেলনের কনভেনরদ্বয় দেওয়ান আজীম খোকন রহমান এবং মেম্বার সেক্রেটারীদ্বয় জহুরুল ইসলাম জাহিদ চৌধুরী কালচারাল কোঅর্ডিনেটর তাপস দেব। 

সংবাদ সম্মেলন পরিচালনা করেন ফোবানা নির্বাহী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। সংবাদ সম্মেলনে ফোবানা কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সদস্য খন্দকার ফরহাদ সাদেক খান সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র কানাডার মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশী কমিউনিটিকে আরো সম্পৃক্ত করাই এবারের ফোবানা সম্মেলনের মূল লক্ষ্য। 

শাহ নেওয়াজ বলেন, আমাদের ফোবানাই আসল ফোবানা। আমাদের নামেই নিউইয়র্ক কানাডাতে ফোবানার রেজিস্ট্রেশন করা। 

আলী ইমাম বলেন, বিভক্ত ফোবানা ঐক্যবদ্ধ করার অনেক চেষ্টা হয়েছে। বিভক্তির কারণেই মামলামোকদ্দমা নিয়েই ফোবানা এগিয়ে চলছে, ফোবানাকে এগিয়ে যেতে হবে।

আবু যুবায়ের দারা বলেন, ফিফা আয়োজিত এবারের বিশ্বকাপ ফুটবলের যৌথ ভেন্যু ছিলো যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকো। তাই এবারের ফোবানা সম্মেলনের নামকরণ করা হয়েছে— ‘ফিফা ৪০তম ফোবানা কনভেনশন২০২৬ তিনি বলেন, এবারের সম্মেলন হবে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহনের ফোবানা সম্মেলন। সম্মেলনে প্রথম দিন শুক্রবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থাকবে। আমাদের প্রত্যাশা বেষ্ট ফোবানা সম্মেলন উপহার দেয়া। 

সংবাদ সম্মেলনে কানাডা থেকে আগত ফোবানা নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সবার সহযোগিতায় সেরা সম্মেলন উপহার দেয়ার প্রতিশ্রম্নতি দেন।

এক প্রশ্নের উত্তরে ফোবানা নেতৃবৃন্দ বলেন, সম্মেলনে কানাডার এমপি, ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রী সহ ১০/১৫জন হাই অফিসিয়াল জনপ্রতিনিধি কর্মকর্তা আমন্ত্রিত অতিথি থাকবেন। 

অপর এক প্রশ্নের উত্তরে ফোবানা আবু যুবায়ের দারা জানান, এবারের সম্মেলনে বাজেট দেড় লাখ ডলার। এই বাজেটের সিংহভাগ অর্থ যোগান দেবেন বিশিষ্ট ব্যবসায়ী, ফোবানা চিফ পেট্রনস শাহ নেওয়াজ। বাকী অর্থ নিজেরাই যোগান দেবেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, আগামী সেপ্টেম্বর ফোবানার এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। গেস্ট অব অনার হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী কানাডাস্থ বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সোবহান। ফোবানার এবারের আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ বরেণ্য অভিনয় শিল্পী ফরিদা আখতার ববিতা। তাদের এই সম্মেলন থেকে আজীবন সম্মাননা দেয়া হবে।

গিয়াস আহমেদ বলেন, ‘ফোবানাপ্রবাসের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বৃহত্তম একটি সংগঠন। এটি মূলত: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য কানাডা থেকে পরিচালিত বাংলাদেশী সংগঠনগুলোর একটি সম্মিলিত প্ল্যাটফর্ম।

Related Posts