জ্যাকসন হাইটসে খানস’র সুপরিসর নতুন লোকেশনের উদ্বোধন আজ
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্কের স্বনামধন্য টিউটোরিং স্কুল খানস টিউটোরিয়ালের সুপরিসর নতুন লোকেশনের উদ্বোধন হবে আজ শনিবার ২২ আগস্ট। জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে পুরনো লোকেশনের পাশেই এই সুপরিসর স্কুলটি। তবে পুরনো লোকেশনটি আর থাকছে না। নতুন লোকেশনের ঠিকানা ৩৭—২০ ৭৪ স্ট্রিট থার্ড ও ফোর্থ ফ্লোর। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে বেলা দেড়টা থেকে। খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান এবং সিইও ডা. ইভান খান সকল অভিভাবকদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য খানসের ওয়েবসাইট অনুযায়ী গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক সিটির টেস্টে তাদের টিউটোরিয়ালে প্রশিক্ষণ নিয়ে দশ হাজারেরও বেশি শিক্ষার্থী পারফেক্ট স্কোর করেছে। আর নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির জন্য প্রস্তুতি নিয়ে ৫,০০৫ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
