নিউইয়র্ক ফোবানা উৎসর্গ করা হয়েেছে জাতির পিতা বঙ্গবন্ধুকে
মনজুর কাদেরঃ ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা বা সংক্ষেপে ফোবানা। নর্থ আমেরিকা বলতে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এবারের ফোবানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।
তিনদিন ব্যাপী ফোবানা সম্মেলন হবে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর শুক্র, শনি ও রবিবার। শুক্রবার সন্ধ্যা ছটায় উদ্বোধনী অনুষ্ঠান। স্থান এস্টোরিয়ার ইভেনজেল ক্রিস্টিয়িান সেন্টার (৩৯—২০ ২৭ স্ট্রিট)। স্থানটির ৫০০ মিটারের মধ্যে ৭টি সাবওয়ে ট্রেন স্টেশন।
এবারের ফোবানার হোস্ট কমিটির কনভেনর নূরুল আমিন বাবু ও মেম্বার সেক্রেটারি মনজুর কাদের। সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান। চিফ এ্যাডভাইজার ড. নুরুন নবী। চিফ পেট্রন শফিকুল আলম।
সাংস্কৃতিক, আবৃত্তি, স্বরচিত কবিতা, সেমিনার ও প্রচার কমিটির প্রধান যথাক্রমে এ্যানি ফেরদৌস, মিথুন আহমেদ, মিশুক সেলিম, ফকির ইলিয়াস ও আসলাম আহমেদ খান। কনভেনশন ডিরেক্টর গোপাল সান্যাল।
বঙ্গবন্ধুকে উৎসর্গীকৃত বলে তিনদিন ব্যাপী আয়োজনে বিনোদনমুলক অনুষ্ঠান সহ সকল আসরে স্বদেশ, মুক্তিযুদ্ধ ও জাতির জনকের প্রতি শ্রদ্ধার আবহ থাকবে।
সাংস্কৃতিক পর্বে আঁখি আলমগীর সহ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কানাডা ও আমেরিকারর জনপ্রিয় কন্ঠ, নৃত্য ও অভিনয় শিল্পীবৃন্দ যোগ দেবেন।
তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের জন্য কোন প্রবেশমূল্য রাখা হয়নি।
