আরবিতে প্রকাশিত হলো কবি হাসানআল আব্দুল্লাহর কাব্য
নিউইয়র্কঃ মরক্কো থেকে আরবি অনুবাদে প্রকাশিত হলো কবি হাসানআল আব্দুল্লাহর কবিতার বই Under the Thin Layers of Light। বইটি অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক মোহাম্মদ মুখারিক। নিজের কবিতার আরবি অনুবাদ প্রকাশিত হওয়ায় কবি হাসানআল আব্দুল্লাহ গভীর আনন্দ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মোহাম্মদ মুখারিককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই অনুবাদের মাধ্যমে আরবি ও বাংলা কবিতার যে পারস্পরিক যোগাযোগ স্থাপিত হলো তা ভবিষ্যতে মরক্কো ও বাংলাদেশের মধ্যে সংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে সহায়তা করবে। উল্লেখ্য Under the Thin Layers of Light ইতিপূর্বে ইংরেজি, চীনা, পোলিশ ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। বইটির এসব সংস্করণ যথাক্রমে নিউইয়র্ক, তাইওয়ান, পোল্যান্ড ও মেক্সিকোতে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত হাসানআল আব্দুল্লাহ’র কবিতা মোট আঠারো ভাষায় অনূদিত হয়েছে, স্থান পেয়েছে বিশ্বের নানা দেশের পত্র—পত্রিকা ও এন্থোলজিতে। তিনি এ পর্যন্ত আমন্ত্রিত কবি হিসেবে যোগ দিয়েছেন ২১টি আন্তর্জাতিক কবিতা উৎসবে। কবি হাসানআল আব্দুল্লাহ প্রকাশিত গ্রন্থসংখ্যা ৬২। হোমার মেডেলসহ তিনি পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
