এক ইনিংসে ৮ ডিসমিসাল || লিটনের বিশ্বরেকর্ড

স্পোর্টস প্রতিবেদনঃ রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে ছুঁয়েছিলেন পাঁচজনকে। কাগিসো রাবাদাকে একইভাবে ফিরিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন শুধুই বাংলাদেশের এই উইকেটরক্ষকের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং মিলিয়ে ৮টি ডিসমিসাল করেছেন লিটন। টেস্ট ইতিহাসে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটরক্ষকের। পাকিস্তানের ওয়াসিম বারি ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন। পরের বছর ভারতের বিপক্ষে রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের বব টেলর। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা নাম লেখান এই তালিকায়। পাঁচজনেরই ছিল ৭টি করে ক্যাচ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে আগেই বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন লিটন। আজ চতুর্থ দিনে রিকেলটনকে স্টাম্পিং করে স্পর্শ করেন বিশ্বরেকর্ড। মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটনকে ফেরানোর মধ্য দিয়ে ভাঙে কাগিসো রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটিও।

এরপর রাবাদাকে স্টাম্পিং করে নতুন ইতিহাস গড়েন লিটন। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর মিরাজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পিংয়ের শিকার হন দক্ষিণ আফ্রিকার পেসার। লিটনের ডিসমিসালের সংখ্যাও তাতে পৌঁছে যায় আটে। টেস্টের এক ইনিংসে এত বেশি ডিসমিসাল এর আগে করতে পারেননি কোনো উইকেটরক্ষক।

তবে লিটনের ব্যক্তিগত অর্জনের দিনে মাঠের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকাই। রিকেলটন ও রাবাদার দীর্ঘ জুটি ভাঙতে অনেকটা দেরি করে ফেলে বাংলাদেশ। ১১৬ ওভার শেষে ৯ উইকেটে ৫২৭ রান তুলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১২৭ রানে।

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর গত বছর থেকে বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। কিং খানের বিপরীতে সহশিল্পী হিসেবে ‘তাণ্ডব’ সিনেমায় তার অভিষেক হয়।  প্রথম সিনেমায় দেশসেরা শাকিব খানের সঙ্গে জুটি হয়ে কাজ করে লাইমলাইটে আসেন তিনি। নির্মাতাদের নজরে পড়েন এ অভিনেত্রী। এর মধ্যে তিনি যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্প ভালো লাগায় কাজটিতে যুক্ত হয়েছেন সাবিলা নূর। আবার এর মধ্য দিয়ে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা শেয়ার করবেন এ অভিনেত্রী। এর আগে তারা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে জুটি হয়ে কাজ করেছিলেন। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

দীর্ঘদিন ধরেই সাবিলা নূরের বিবাহবিচ্ছেদের গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়েছে। এবার জানা গেল নতুন করে প্রেমে পড়ার খবর। গত কয়েক মাস ধরে তার ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা—কল্পনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। কখনো বিচ্ছেদের খবর, আবার কখনো নতুন সম্পর্কের খবর— সবকিছুতেই নীরব ছিলেন এ অভিনেত্রী। অবশেষে সেই নীরবতা ভেঙে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সম্পর্কের কথা জানালেন সাবিলা নূর। তবে এবারের প্রেমের গল্পে কোনো মানুষের উপস্থিতি নেই; আছে অন্যরকম এক ভালো লাগার অধ্যায় বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত প্রসঙ্গের মুখোমুখি হলেও বিচ্ছেদ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি সাবিলা নূর। এমনকি নতুন সম্পর্ক ঘিরে কথা বললেও ভিন্নভাবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবর আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল । আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।’

Related Posts