তাসিন ফেরদৌসকে শ্রদ্ধা জানাতে নতুন প্রজন্মের উদ্যোগে || বিপার একটি শোকবিহ্বল স্মরণ অনুষ্ঠান
বাঙালী প্রতিবেদনঃ নতুন প্রজন্মের উজ্জ্বলতর নক্ষত্র তাসিন ফেরদৌসের স্মরণ সভা হয়ে উঠেছিল ভাবগম্ভীর, শোকবিহবল, অশ্রম্নসজল এবং বাকরুদ্ধ। বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বিপার ছাত্রছাত্রীরা এই স্মরণ সভার আয়োজন করে গত শনিবার উডসাইডের পিএস ১২এর মিলনায়তনে। মঞ্চের পঞ্চাদপটে ছিল কালো পর্দা। মঞ্চের ডানে একটি টেবিল। তার ওপর থরে থরে সাজানো মোমবাতি। টেবিলের ওপরে তাসিনের অরিঙ্গাত্রেমে করা ভরতনাট্যমের একটি বিশেষ ভঙ্গিমার আলোকচিত্র। তার দুই পাশে ফুলদানিতে গুচ্ছ গুচ্ছ মৌসুমি ফুল।
অনুষ্ঠানের সূচনা করেন সুচারু উপস্থাপক সাবিনা শারমিন আর নতুন প্রজন্মের নাদিয়া ইসলাম দৃষ্টি। সাবিনা শারমিন সূচনা করেন রবীন্দ্রনাথের ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে’ উচ্চারণের মধ্য দিয়ে। এই দুই পংক্তি পুরো অনুষ্ঠানের চারিত্রের পূর্বাভাস দিয়ে দেয়। উল্লেখ্য, তাসিনের প্রিয় রং ছিল পার্পল। তাই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিপার শিল্পীরা সকলেই পার্পল—প্রাধান্য পাওয়া রঙের পোশাক পরেছিল। বাংলায় সূচনা ঘোষণা দেয়ার পর ইংরেজিতে সকলকে স্বাগত জানান দৃষ্টি। প্রথমেই তাসিনের স্মৃতিচারণ করেন বিপায় তার সতীর্থ সিলভিয়া নওয়াজ তৃণা। তৃণার বক্তব্যের পর তাসিন ফেরদৌসের জীবনীভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এটি নির্মাণ করেন তার ভাই ফাহিম ফেরদৌসসহ সিলভিয়া নওয়াজ তৃণা ও নাদিয়া ইসলাম দৃষ্টি।
স্মৃতিচারণ পর্বে ফুফু সুফিয়া মাহফুজ ও ফুফাতো ভাই সাইফ মাহফুজের পারিবারিক বিভিন্ন ঘটনার উল্লেখ পরিবেশকে ভারী করে তোলে। বাংলাদেশের বিখ্যাত দুই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এবং শামীম আরা নিপা প্রস্তাব দেন তাসিনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যেন তার নামে এওয়ার্ড চালু করা হয়। শিবলী মোহাম্মদ বলেন, ও আছে, ও থাকবে। এ সময় ঢাকা থেকে ভিডিও করে পাঠানো কবিতার আবৃত্তি প্রদর্শিত হয়। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ। এরপর বিপার শিশু—কিশোর—কিশোরী শিল্পীরা পরপর পরিবেশন করে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, দাও সূর্য, দাও ধৈর্য্য, সমুখে শান্তি পারাবার, তুমি নির্মল করো, মঙ্গল করে এবং দেখো আলোয় আলোয় আকাশ গানগুলি।
স্মৃতিচারণ করেন সাব্বির শওকত, ল্যারি, কৌশিক আহমেদ, মধুমিতা দাশগুপ্ত, নাদিম আহমেদ, মনিরা ইয়াসমিন ও নাহিন জলিল। তাসিন স্মরণে একটি ইংরেজি কবিতা পাঠ করেন সৈয়দ মোহাম্মদউল্লাহ। তাসিনের ছাত্রছাত্রী শায়ান, আরিয়ানা, প্রিয়ন্তি, সঞ্চয়ী, স্নেহা, মৌনামী কবিতা আবৃত্তি করেন। ইমদাদুল হক খালি গলায় একটি গান করেন।
সমাপনী পর্বে বিপার দুই পরিচালক, শিক্ষক সেলিমা আশরাফ ও নিলোফার জাহান বলেন, তাসিন ছিল প্রাণপাখি। মনে হচ্ছে আমাদের মধ্য থেকে একটি প্রাণপাখি চলে গেছে। তারা বলেন, তাসিন প্রকৃতপক্ষে সবসময় আমাদের মধ্যে থাকবে। যে কোনোভাবেই হোক থাকবে। আমরা ওকে হারিয়ে যেতে দেব না।
এই স্মরণ অনুষ্ঠানে তাসিনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিভিন্ন স্তরের মানুষ যোগ দেন। এমন শোক বিহবল অশ্রম্নসজল স্মরণ অনুষ্ঠান নিউইয়র্কে আগে হয়েছে বলে এই প্রতিবেদক কারো কাছ থেকে জানতে পারেননি।
