আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯৯

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

ড. মাহজুজা তাজনিন

এলাবামা এএন্ডএম ইউনিভার্সিটির ন্যাশনাল স্কুল অব বিজনেসের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এন্ড ফিনান্সের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মাহজুজা তাজনিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও এম.এস.এস. করে পুনরায় এম.এ. করেন সাউথ ক্যারোলাইনার ক্লিমসন ইউনিভার্সিটি থেকে। একই ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি করেন ইকোনমিক্সে।

ড. রফিকুল ভুঁইয়া

এলাবামা এএন্ডএম ইউনিভার্সিটির ন্যাশনাল স্কুল অব বিজনেসের ডিপার্টমেন্ট অব ফিনান্সের এসোসিয়েট প্রফেসর ড. রফিকুল ভুঁইয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংএ এম.কম. করে এম.এসসি. করেন ফিনান্সে ইউনিভার্সিটি অব ইলিনয়ের আরবানা শ্যাম্পেইন থেকে। পিএইচ.ডি করেন ক্যানাডার কনকোর্ডিয়া ইউনিভার্সিটি থেকে।

ড. এ.কে.এম. করিম

এলাবামার এএন্ডএম ইউনিভার্সিটির ন্যাশনাল স্কুল অব বিজনেসের ডিপার্টমেন্ট অব একাউন্টিংএর এসোসিয়েট প্রফেসর ড. এ.কে.এম. করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে ব্যাচেলর ও মাস্টার্স করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডস থেকে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংএ পিএইচ.ডি করেন।

Related Posts