স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্টে || কম্পু্যটার এডাপটিভ পদ্ধতিতে বিঘ্ন
নিউইয়র্কঃ ১৪ নভেম্বর শনিবার নিউইয়র্ক সিটির ৩০,০০০ এইটথ গ্রেডের শিক্ষার্থীরা প্রথমবারের মত কম্পু্যটার—অ্যাডাপটিভ স্পেশালাইজড হাইস্কুলস অ্যাডমিশনস টেস্ট (ঝঐঝঅঞ) দিতে উপস্থিত হয়। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান পিয়ারসনের প্ল্যাটফর্মে কারিগরি ত্রুটির কারণে পরীক্ষা কেন্দ্রগুলো তাদের বাড়ি ফেরত পাঠাতে বাধ্য হয়।
নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগ (ডিওই) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নতুন তারিখে নেয়া হবে, যারা পরীক্ষা শেষ করেছে তারা চাইলে আবার পরীক্ষা দেয়ার আবেদন করতে পারবে, এবং নতুন তারিখে পরীক্ষা দিলে স্কোর বা ভর্তির সুযোগে কোনো প্রভাব পড়বে না। ১৫, ১৮ ও ২১ নভেম্বর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলেছে।
কী ভুল হয়েছিল, সে বিষয়ে পরিবারগুলোর উত্তর পাওয়ার অধিকার আছে। তবে পরীক্ষাটিই এখন ভিন্ন, এবং প্রতি বছর যে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী এই পরীক্ষা দেয়, তাদের প্রস্তুতিও নিতে হবে ভিন্নভাবে।
যে পরীক্ষা উত্তরের সঙ্গে সঙ্গে বদলায়
আগে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থী একই প্রশ্ন পেত। অ্যাডাপটিভ পরীক্ষায় সফটওয়্যার আগের উত্তরগুলোর ভিত্তিতে পরবর্তী প্রশ্ন বেছে নেয়। সঠিক উত্তর দিলে সাধারণত পরের প্রশ্নটি কঠিন হয়; ভুল হলে পরের প্রশ্নটি সহজ হতে পারে। শিক্ষার্থীরা এখনও তিন ঘণ্টায় ইংরেজির ৫০টি ও ম্যাথের ৫০টি প্রশ্নের উত্তর দেয়, কিন্তু পাশাপাশি বসা দুজন শিক্ষার্থী বেশিরভাগ ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন প্রশ্ন পেতে পারে।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শেখানো হয়েছে কঠিন প্রশ্ন বাদ দিয়ে এগিয়ে যেতে, পরে ফিরে আসতে এবং শেষে উত্তরগুলো আবার যাচাই করতে। অ্যাডাপটিভ পরীক্ষায় সাধারণত পরের প্রশ্নে যাওয়ার আগেই একটি উত্তর চূড়ান্ত করতে হয়, আর ফিরে যাওয়ার সুযোগ খুব কম বা একেবারেই থাকে না। তাই সিদ্ধান্ত নেয়ার দক্ষতাই সবচেয়ে বড় পরিবর্তন, এবং এতে সময় ব্যবস্থাপনাও বদলে যায়। একটি কঠিন প্রশ্নে বেশি সময় দিলে বাকি প্রশ্নগুলোর জন্য সময় কমে যেতে পারে।
পরিবারগুলো এখন যা করতে পারে
গত ১৪ নভেম্বরের টেস্টে বিঘ্ন ঘটায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন পরীক্ষার তারিখের জন্য গুঝপযড়ড়ষং পোর্টালে নজর রাখা উচিত। সেভেনথ গ্রেডের শিক্ষার্থীদের অভিভাবকদের, যাদের সন্তান আগামী বছর ফল—এ অ্যাডাপটিভ ভর্তি পরীক্ষা দেবে, তাদের উচিত আগেভাগে প্রস্তুতি শুরু করা। কাগজের পাশাপাশি কম্পিউটারে অনুশীলন করানো এবং সময় বেঁধে অনুশীলনের মাধ্যমে একটি উত্তর বেছে নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তোলা। প্রতিটি ভুল প্রশ্ন পর্যালোচনা করা এবং পূর্ণাঙ্গ অনুশীলন পরীক্ষা দেওয়া পরীক্ষার দিনের জন্য প্রয়োজনীয় বোঝাপড়া ও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার সক্ষমতা গড়ে তোলে।
১৪ নভেম্বর অনেক পরিবারের জন্য ছিল একটি কঠিন দিন। আগামী বছর সবচেয়ে ভাল করবে সেই শিক্ষার্থীরাই, যারা শুধু পরীক্ষার বিষয়বস্তুর জন্য নয়, বরং পরীক্ষাটি কীভাবে কাজ করে তার জন্যও প্রস্তুতি নেবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে খান’স টিউটোরিয়ালে, তারা নতুন অ্যাডাপটিভ পদ্ধতিতে টেস্টের বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়। ফোন ৯১৭—৮৭৩—৫৪০৭।
