নিউইয়র্কের সাগর ফাউন্ডেশন || মেধাবৃত্তি প্রদান করল কক্স’সবাজারে

নিউইয়র্কঃ কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি—২০২৬’ সম্পন্ন হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার সকালে ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃত্তি প্রদানের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষার আয়োজন করা হয়। দুপুরে ফলাফল প্রকাশ এবং বিকেলে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির। 

নিউইয়র্কের সাগর ফাউন্ডেশন এবং সাগর গ্রুপের কর্ণধার এবং সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর ভার্চুয়ালি বৃত্তির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানের তার উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান, সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তৃর্তীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৯০ জন শিক্ষার্থী। তাদের সকলকেই সনদ এবং সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত ৩০জন শিক্ষার্থী উপহার হিসেবে পায় আর্থিক অনুদান, মেডেল, সনদ এবং স্কুল ব্যাগ। বেস্ট স্টুডেন্টকে দেয়া হয়েছে ক্রেস্ট। অংশগ্রহণকারী স্কুলগুলোকেও দেয়া হয়েছে ক্রেস্ট। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকেও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts