দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য মেসিস’র থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শনিবার

বাঙালী প্রতিবেদনঃ দমকা হাওয়া, বৃষ্টি ও ঠান্ডার পূর্বাভাসে নিউইয়র্ক সিটির অত্যন্ত আনন্দময় থ্যাংসগিভিং ডে’র বর্ণাঢ্য প্যারেডের তারিখ পরিবর্তন করা হয়। বুধবার বিকেলে মেয়র মামদানির পক্ষ থেকে উক্ত প্যারেডে নিরাপত্তা বিষয়ে যে ব্রিফিংএর কথা ছিল আপার ওয়েস্ট সাইডে, মেয়র সেখান থেকে ঘোষণা দিলেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পহিবারের কর্মসূচী বাতিল করে শনিবার নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য এই মেসি’স থ্যাংকসগিভিং প্যারেডের মূল সৌন্দর্য ও আনন্দ এর বেলুন শোভাযাত্রায়। হিলিয়াম গ্যাসে ভরা জনপ্রিয় বিভিন্ন চরিত্রের এইসব বেলুন দমকা ও ঝড়ো বাতাসে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার খুব সকালে জানায় ফ্লোরিডা থেকে আসা এই ঝড়টি আমেরিকার পূর্বাঞ্চলের সমুদ্র সৈকত ছুঁয়ে উত্তর দিকে আসে। জর্জিয়া, দুই ক্যারোলাইনার উপকূলে আঘাত হেনে ভার্জিনিয়া, ডেলওয়ার, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি হয়ে নিউইয়র্ক সিটিতে আছড়ে পড়ে আরো উত্তরে চলে যায়। এই সময় উপকূলীয় শহরগুলোতে জলোচ্ছ্বাস ও বন্যা দেখা দেয়। ঝড়ে গাছ ও ইউটিলিটি পোল উপড়ে ফেলে। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে থ্যাংকসগিভিংএর আনন্দ ধূলিসাৎ হয়ে যায় অনেক পরিবারে। অনেক এলাকা ২ ফুট পানির নিচে ডুবে যায়।

উল্লেখ্য, এ বছরের থ্যাংকসগিভিং ডে প্যারেড ছিল ১০০তম। সেই উপলক্ষে বিশেষ আয়োজন ছিল। ছিল অতিরিক্ত বেলুন ও ফ্লোট এবং গান ও ব্রডওয়ে শোর অংশ। ১৯২৪ সালে শুরু হওয়া এই প্যারেড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেবল দুইবার বন্ধ ছিল।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল, নিউজার্সির গভর্নর মাইকি শেরিল, ডেলওয়ার স্টেটের গভর্নর ম্যাট মেয়ার নিজ নিজ স্টেটের উপকূলবতীর্ শহরগুলোতে জরুরী অবস্থা ঘোষণা করেন। ইস্ট কোস্টের বিভিন্ন এয়ারপোর্টে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। অনেক ফ্লাইট বাতিল করা হয়।

আজ শনিবার, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড অনুষ্ঠিত হবে ম্যানহ্যাটানে। এই প্যারেড শুরু হবে ৬৭ স্ট্রিট আপার ওয়েস্টসাইডে। শেষ হবে ৩৪ স্ট্রিট হেরাল্ড স্কয়ারে।

Related Posts