ট্যাক্সি ড্রাইভারদের জন্য মেট্রোপ্লাসের মোবাইল ক্লিনিকের স্বাস্থ্যসেবা

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ট্যাক্সি ড্রাইভারদের জন্য কর্মরত অবস্থায় হেলথকেয়ার সার্ভিস প্রদান করবে মেট্রোপ্লাস হেলথ। এই সার্ভিস প্রদান উপলক্ষে মেট্রোপ্লাস হেলথের পক্ষ থেকে গত সোমবার নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন, পোর্ট অথরিটি অব নিউইয়র্ক এন্ড নিউজার্সি এবং নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়ান্সের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়। তারা জেএফকে এয়ারপোর্টকে নিউইয়র্ক সিটির নতুন ‘ড্রাইভার হেলথ হাব’ ঘোষণা দেন। কারণ এখানেই সর্বাধিক সংখ্যক ট্যাক্সি ড্রাইভারকে যেতে হয় প্রতিদিন। এছাড়াও লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট এবং পাঁচ বরোতেই মোবাইল ক্লিনিকের মাধ্যমে ট্যাক্সিচালকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

মেট্রোপ্লাস হেলথ থেকে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, এই মোবাইল ক্লিনিক কর্মরত অবস্থায় ট্যাক্সিচালকদের হেলথ স্ক্রিনিং, ভ্যাকসিন প্রদান, হেলথ ইন্সু্যরেন্সে এনরোলমেন্ট, স্নাপ বেনিফিট কর্মসূচীতে এনরোলমেন্টসহ একই দিনে প্রয়োজন হলে ডাক্তারের সাথে এপয়েন্টমেন্টও করবে।

Related Posts