নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ছয় বিশিষ্টজনকে এক্সিলেন্স এওয়ার্ড প্রদান
নিউইয়র্কঃ নিউইয়র্কের বরো অব ম্যানহ্যাটান কম্যুনিটি কলেজে গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফিফথ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এন্ড চেম্বার এ্যানুয়েল বিজনেস এক্সপো ২০২৬। মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং প্রতিবেশী বিভিন্ন দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ—ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ডা. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং ইউএস স্ম বিজনেস এডমিনিস্ট্রেশনের এনমিনিস্ট্রেটর কেলি লফলার। তাঁদের অংশগ্রহণ উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসার বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্বকে তুলে ধরে।
কেলি লফলার তাঁর বক্তব্যে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর অংশগ্রহণও আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও উদ্যোক্তা উন্নয়নের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে।
উদ্বোধনী বক্তব্যে ডা. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী—আমেরিকান কমিউনিটির গুরুত্বপূর্ণ অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশী—আমেরিকান বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও পেশাজীবীদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ—ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য মার্ক জ্যাফে ও অমিত শাহকে ধন্যবাদ জানান।
ডা. জিয়াউদ্দিন আহমেদ উল্লেখ করেন, বাংলাদেশী—আমেরিকান কমিউনিটি সংখ্যায় তুলনামূলকভাবে ছোট হলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা, ব্যবসা ও কমিউনিটি উন্নয়নে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান এবং সৈয়দ জাকি হোসেনের মতো বিশিষ্ট ব্যক্তিদের সাফল্যের উদাহরণ তুলে ধরেন।
তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একটি গুরুত্বপূর্ণ বাজার। একই সঙ্গে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করছে। তিনি এই এক্সপোকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে উল্লেখ করেন।
মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী ও ব্যবসায়ীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় ব্যবসায়ী, বাংলাদেশী—আমেরিকান ব্যবসায়ী, বাংলাদেশী ব্যবসায়ী এবং ভারত, চীন, নেপাল, পাকিস্তানসহ প্রতিবেশী বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা মেলা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
মেলার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বিজনেস—টু—বিজনেস ম্যাচমেকিং কার্যক্রম। এর মাধ্যমে ব্যবসায়ীরা সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও সেবা প্রদানকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা উপস্থাপন, নতুন বাজার সম্পর্কে ধারণা নেওয়া, ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা এবং সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ পায়।
মেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ও ব্যবসায়িক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স ও রেমিটেন্স ফোরাম। যেখানে বিনিয়োগ, ব্যাংকিং, অর্থায়ন ও রেমিট্যান্স খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি ও অও, কৌশলগত সোর্সিং ও সাপ্লাই চেইন, ঘজই বিনিয়োগ এবং উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ব্যবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স এওয়ার্ডস ২০২৬। ব্যবসা, উদ্যোক্তা কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও কমিউনিটি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় । তারা হলেন সৈয়দ জাকি হোসেন (সমাজসেবী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মডার্ন প্যাকেজিং ইনক., নিউইয়র্ক), লিয়াকত হোসাইন (প্রতিষ্ঠাতা, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনক., যুক্তরাষ্ট্র), আবুবকর হানিফ (চেয়ারম্যান ও চ্যান্সেলর, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পিপলএনটেক), কাজী হেলাল আহমেদ (প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, যুক্তরাষ্ট্র), গোলাম ফারুক ভূঁইয়া (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জিএফবি গ্রুপ, যুক্তরাষ্ট্র), ড. আরিফুর রহমান (চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ঢাকা)। তাঁদের এই সম্মাননা ব্যবসায়িক অগ্রগতি, উদ্যোক্তা উন্নয়ন এবং সমাজ ও অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ। সংবাদ বিজ্ঞপ্তির।
